Biswabasu Biswas Wedding : সরস্বতী পুজোর লগ্নে চার হাত এক, বিষ্ণুপুরে বিয়ে সারলেন বিশ্বাবসু বিশ্বাস ও ঐশিকী ঘটক

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম, আর শেষে বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে সম্পর্কের পরিণতি। সরস্বতী পুজোর শুভ লগ্নে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস (Biswabasu Biswas) ও থিয়েটারকর্মী ঐশিকী ঘটক (Aishiki Ghatak)। বাঁকুড়ার বিষ্ণুপুরে বসেছিল তাদের বিয়ের আসর। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে, একেবারে ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয় এই শুভ অনুষ্ঠান। বিয়ের পর সোশাল মিডিয়ায় (Social Media) নিজেদের বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নেন নবদম্পতি। মুহূর্তের মধ্যেই শুভেচ্ছা ও ভালোবাসার বন্যায় ভেসে যান দু’জন। অনুরাগীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।

আরও পড়ুন : Uttar Pradesh : এমবিবিএস-এ ভর্তি হতে ভয়ংকর কাণ্ড! শারীরিক প্রতিবন্ধী কোটার লোভে নিজের পায়ের আঙুল কাটল যুবক

ঐশিকী ঘটক (Aishiki Ghatak) বাঁকুড়ার বিষ্ণুপুরের মেয়ে। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ড্রামা বিভাগের ছাত্রী এবং নিয়মিতভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত। অন্যদিকে, বিশ্বাবসু বিশ্বাস ছোটপর্দার চেনা নাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই অভিনেতাকে দর্শক দেখেছেন ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘সাঁঝার বাতি’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে (Bengali TV Actor, Karunamoyee Rani Rashmoni Fame)। টেলিভিশনের পাশাপাশি থিয়েটারও তার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মঞ্চই যেন বিশ্বাবসু (Biswabasu Biswas) ও ঐশিকীর সম্পর্কের মূল সেতু। থিয়েটারের কাজ করতে গিয়েই প্রথম আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব, আর অল্প সময়ের মধ্যেই তা রূপ নেয় গভীর প্রেমে। যদিও একসময় বিশ্বাবসুর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল টলিপাড়ায়, তবে ঐশিকীর সঙ্গে সম্পর্ক নিয়ে তারা বরাবরই নীরব ছিলেন। শেষ পর্যন্ত সেই সম্পর্কই পেল সামাজিক স্বীকৃতি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিয়ের দিন দু’জনেই ধরা দেন সাবেকি বাঙালি সাজে। বিশ্বাবসুর (Biswabasu Biswas) পরনে ছিল লাল পাঞ্জাবি ও ছাই রঙের ধুতি। ঐশিকী পরেছিলেন টুকটুকে লাল বেনারসি, কপালে চন্দনের কলকা ও মানানসই সোনার গয়না (Traditional Bengali Wedding Look)। সাতপাক, অগ্নিসাক্ষী ও সিঁদুরদানের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাদের বিবাহ। ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে শুরু হল বিশ্বাবসু (Biswabasu Biswas) ও ঐশিকীর নতুন জীবন। অনুরাগীদের একটাই কামনা—এই নতুন পথচলা হোক সুখী ও সমৃদ্ধ।