নিউজ পোল ব্যুরো: প্রবল বর্ষণের ফলে ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। পাহাড়ের জনজীবন বিপর্যস্ত। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তৎপর রাজ্য প্রশাসন থেকে কেন্দ্র পর্যন্ত। এমন ভয়াবহ পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গ (North Bengal) পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বিমানবন্দরে পৌঁছে সরাসরি তিনি যান ধস বিধ্বস্ত দুধিয়া এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন: Bihar Election: ভোটের ময়দানে নামছে বিহার, ছটের পর দুই দফায় রাজনৈতিক মহারণ
রাজ্যপাল (CV Anand Bose) স্পষ্ট করে জানান, “এখন দোষারোপের সময় নয়। দুর্গত মানুষ যাতে দ্রুত ত্রাণ পান, সেটাই সবচেয়ে জরুরি। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে।” পাশাপাশি দিল্লিতে এই দুর্যোগের বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
রাজভবনের তরফ থেকে এই পরিস্থিতি সামাল দিতে খোলা হয়েছে ‘পিস রুম’, যা ২৪ ঘণ্টা কাজ করবে। সেইসঙ্গে তৈরি করা হয়েছে ‘র্যাপিড অ্যাকশন সেল’, যেখান থেকে দ্রুত দুর্গত এলাকায় সহায়তা পৌঁছে দেওয়া হবে। এই সেলের সঙ্গে যোগাযোগের জন্য নম্বর ও ইমেল আইডি প্রকাশ করেছে রাজভবন: ০৩৩–২২০০১৬৪১ এবং
এই দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মিরিক। সেখানে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। এলাকা পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। দুর্গতদের শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে কেন্দ্রের কাছে এই দুর্যোগকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। মিরিক হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবরও নেন তিনি।এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছেছেন। ধস কবলিত এলাকা পরিদর্শন শেষে আগামীকাল মিরিক যাওয়ার কথা রয়েছে তার। প্রশাসন, সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে কাজ করছে উদ্ধার ও ত্রাণে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
