CV Anand Bose: উত্তরবঙ্গে খগেন মুর্মুকে দেখতে গিয়ে অসুস্থ রাজ্যপাল, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কর্মসূচি বাতিল

রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক অস্থিরতার মাঝে উত্তরের মাটিতে নতুন করে উত্তাপ ছড়াল। খগেন মুর্মুর (Khagen Murmu) ওপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই মঙ্গলবার উত্তরবঙ্গে আহত বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। বিজেপি সাংসদের খোঁজ নিতে গিয়ে নিজের শরীরেই টান পড়ল রাজ্যপালের, ফলে বাতিল করা হল পূর্ব নির্ধারিত কর্মসূচি।

আরও পড়ুন: Jaffar Express: জাফার এক্সপ্রেসে ফের বিস্ফোরণ, বালোচিস্তানে নিরাপত্তা প্রশ্নের মুখে! এক মাসে চতুর্থ হামলা

প্রসঙ্গত, সোমবার শিলিগুড়িতে রাজনৈতিক সহিংসতায় গুরুতর আহত হন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। চোখের নীচের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। রাজ্যপালের (CV Anand Bose) এই সফর ঘিরে ছিল কড়া নজর, কারণ রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, রাজ্যের আইনশৃঙ্খলা কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে?

রাজভবন সূত্রে খবর, শিলিগুড়ির হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যপাল আচমকা অসুস্থ হয়ে পড়েন। বাতিল করা হয় তার ময়নাগুড়ি সফর এবং বৃষ্টিপীড়িত এলাকা পরিদর্শনের কর্মসূচি। যদিও কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি আসেনি। মনে করিয়ে দেওয়া যেতে পারে, গত এপ্রিলেই রাজ্যপালের (CV Anand Bose) হার্টে ব্লক ধরা পড়ায় তাঁকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল।

অন্যদিকে, বিজেপি সাংসদ খগেন মুর্মুর পাশাপাশি একই হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা যাচ্ছে, খগেন মুর্মুকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। এই ঘটনার পটভূমিতে রাজ্য জুড়ে রাজনৈতিক তোপ আরও চড়ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন এত বড় হামলার ২৪ ঘণ্টা পরেও কেন গ্রেফতার হয়নি একজনও অভিযুক্ত? প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে তৃণমূল (TMC) সূত্রে খবর তদন্ত চলছে, এবং সময়মতো গ্রেফতার হবে দোষীরা। তবে বিজেপি সূত্র দাবি করছে, ইতিমধ্যেই ৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনও কাউকে পাকড়াও করতে পারেনি। এই নিষ্ক্রিয়তা নিয়েই ক্ষোভে ফুঁসছে গেরুয়া শিবির।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole