TMC: বিমানভাড়ার বাড়বাড়ন্তে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরব তৃণমূল, বিমানবন্দরে অবস্থান-বিক্ষোভ

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাগডোগরা (Bagdogra) থেকে কলকাতাগামী (Kolkata) বিমানের ভাড়া বেড়ে যাওয়াকে কেন্দ্র করে এবার সরব হলো তৃণমূল কংগ্রেস (TMC)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরাসরি নির্দেশের পরেই এই বিষয়ে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) প্রতিবাদে নামে তৃণমূল (TMC) কর্মচারী সংগঠন। বিমানবন্দর চত্বরে অবস্থান-বিক্ষোভ করার পাশাপাশি, বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি চিঠিও জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: ভোটের মুখে বিভাজনের রাজনীতি? বাংলায় জবাব দেবে জনতা!

এই আন্দোলনের সূত্রপাত হয় বুধবার, যখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ (North Bengal) সফর সেরে ফেরার সময় বাগডোগরা থেকে কলকাতার বিমানের ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিমানবন্দরে উপস্থিত দলীয় কর্মীদের তিনি নির্দেশ দেন যাতে দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা হয়। সেই নির্দেশ অনুসারে, বৃহস্পতিবার তৃণমূল (TMC) কর্মচারী সংগঠন সরাসরি আন্দোলনে নামে।

তৃণমূলের (TMC) পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাগডোগরা থেকে কলকাতা মাত্র এক ঘণ্টার উড়ান, অথচ সেই ভাড়া এখন অনেক বেশি, যা সাধারণ যাত্রীর নাগালের বাইরে। বিশেষ করে উৎসবের মরসুমে কিংবা সরকারিভাবে গুরুত্বপূর্ণ সফরের সময় এই বাড়তি ভাড়া বোঝা হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের জন্য। এ বিষয়ে বিমান সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।

বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে ভাড়া নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তৃণমূলের বক্তব্য, এটা শুধুই রাজনৈতিক ইস্যু নয়, এটি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের অভিযোগ, কেন্দ্রের অনুমোদন ছাড়া এই ভাড়া বৃদ্ধি সম্ভব নয় এবং এটি পরিকল্পিতভাবে রাজ্যবাসীকে চাপে ফেলার কৌশল হতে পারে। তৃণমূল সূত্রে খবর, আগামী দিনে যদি কোনও সাড়া না মেলে, তাহলে আন্দোলনের পরিসর আরও বড় হবে। তারা জানিয়েছে, “বিমান পরিষেবাকে কর্পোরেট স্বার্থের খেলায় পরিণত করা হলে, আমরা চুপ করে থাকবো না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole