Pakistan: পাকিস্তানকে AIM-120 মিসাইল নয়, জানাল আমেরিকা; মিডিয়ার জল্পনায় জল ঢালল মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছিল, পাকিস্তান (Pakistan) নাকি উন্নত AIM-120 AMRAAM মিসাইল পেতে চলেছে যুক্তরাষ্ট্র থেকে। এই খবরে যথেষ্ট কূটনৈতিক জল্পনার সৃষ্টি হয়। তবে এবার সেই জল্পনায় স্পষ্টভাবে জল ঢেলে দিল ওয়াশিংটন (Washington)। আমেরিকার (America) পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানকে (Pakistan) কোনও উন্নত এয়ার টু এয়ার মিসাইল বিক্রি করা হচ্ছে না। এই সংক্রান্ত রিপোর্টগুলোকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলেও মন্তব্য করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।

আরও পড়ুন: Kabul: নিশানায় কাবুল, সন্দেহের তীরে পাকিস্তান! আফগান বিদেশমন্ত্রীর ভারত সফরের মাঝেই বিস্ফোরণে তপ্ত আফগানিস্তান

মার্কিন দূতাবাসের বিবৃতি অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে একাধিক মিত্র দেশের (যার মধ্যে পাকিস্তানও রয়েছে) জন্য Raytheon কোম্পানি AIM-120C8 ও D3 মডেলের কিছু মিসাইল তৈরি করবে, কিন্তু সেগুলি পাকিস্তানকে (Pakistan) বিক্রি করার জন্য নয়। এটি একটি সম্মিলিত রক্ষণাবেক্ষণ প্রকল্প, যাতে যুক্ত হয়েছে তুরস্ক, কাতার, জর্ডন, জাপান সহ আরও কয়েকটি দেশ।

চুক্তিটির মোট মূল্য প্রায় ২.৫ বিলিয়ন ডলার এবং তা সম্পূর্ণ হতে সময় লাগবে ২০৩০ সালের মে মাস পর্যন্ত। এই প্রকল্পের আওতায় যেসব দেশ আগে থেকেই AIM-120 ব্যবহারে অভ্যস্ত, তাদের অস্ত্রভাণ্ডার টিকিয়ে রাখার জন্য খুচরা যন্ত্রাংশ ও সাপোর্ট দেওয়াই মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, পাকিস্তান ২০১০ সালে আমেরিকার থেকে F-16 ব্লক 52 যুদ্ধবিমান কেনে এবং সঙ্গে কিছু AIM-120C5 মিসাইলও পায়। সেগুলোর রক্ষণাবেক্ষণই মূলত এই নতুন চুক্তির অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে। মার্কিন দূতাবাসের বক্তব্যে জোর দিয়ে বলা হয়েছে, “এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের কোনও সামরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না। এটি একটি রুটিন রক্ষণাবেক্ষণ ও সহযোগিতা চুক্তি, যা বহু বছর ধরেই চলে আসছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole