Ropeway at Kedarnath : কেদারনাথে পৌঁছনোর পথ হবে দ্রুত ও নিরাপদ! আদানি গোষ্ঠী তৈরি করছে ১২.৯ কিমি রোপওয়ে

oftbeat দেশ

নিউজ পোল ব্যুরো: ইচ্ছে থাকা সত্ত্বেও বহু তীর্থযাত্রীরা(pilgrimage) কেদারনাথ মন্দিরে পৌঁছাতে পারতেন না, কারণ পাহাড়ি পথে যাত্রা অত্যন্ত কঠিন। এমন পুণ্যার্থীদের জন্য সুখবর দিয়েছিল কেন্দ্রীয় সরকার। গত মার্চে ঘোষণা করা হয়েছিল, সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত ১২.৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে (Ropeway at Kedarnath) নির্মাণ করা হবে। বুধবার জানা গেল, এই প্রায় ৪,০৮১ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করবে আদানি গ্রুপ(Adani Group)। সংস্থার কর্ণধার গৌতম আদানি জানিয়েছেন, আগামী ছয় বছরের মধ্যে কেদারনাথে এই রোপওয়ে প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে।

উত্তরাখণ্ডের কেদার ও বদ্রী হিন্দু ধর্মের অন্যতম কঠিন তীর্থযাত্রা (pilgrimage) হিসাবে পরিচিত। অতীতের তুলনায় এই পথে কিছুটা উন্নতি ঘটলেও, এখনও পুণ্যার্থীদের জন্য যাত্রা কঠিন। বর্তমানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা গাড়িতে পার হওয়া সম্ভব। তবে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত ১৬ কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে, ঘোড়ায় বা পালকিতে পার হতে সাধারণত ৮–৯ ঘণ্টা সময় লাগে।এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথকে এবার অনেক সহজ ও নিরাপদ করা হচ্ছে। রোপওয়ের মাধ্যমে কেদারনাথ যাত্রা মাত্র ৩৬ মিনিটেই শেষ হবে। বিশেষ করে প্রবীণ, অসুস্থ বা শারীরিকভাবে সীমিত সক্ষমতার মানুষরা এবার সহজে তীর্থযাত্রা করতে পারবেন। এছাড়াও, প্রকল্পটি দুর্গম পাহাড়ি এলাকার যাত্রা নিরাপদ করার দিকেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন:QR Code: ফোনে এক স্ক্যান, মুহূর্তে পেমেন্ট! কিউআর কোডের পেছনের বিজ্ঞান জানেন?

গৌতম আদানি এক্স (X) হ্যান্ডেলে লিখেছেন, “কেদারনাথের কঠিন যাত্রা এবার সহজ হয়ে যাবে। পুণ্যার্থীদের তীর্থযাত্রা সহজ ও নিরাপদ করতেই আমরা এই রোপওয়ে (ropeway) তৈরি করছি। এই পুণ্যের প্রকল্পের অংশ হতে পেরে আমরা গর্বিত। মহাদেব সকলের উপর তার কৃপা বর্ষণ করুন। জয় বাবা কেদারনাথ!” একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে কেমন হবে কেদারনাথের অত্যাধুনিক রোপওয়ে পরিষেবা।

Oplus_16908288

এভাবে, উত্তরাখণ্ডের এই ঐতিহাসিক তীর্থযাত্রা (pilgrimage) আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়ে উঠছে। ভবিষ্যতে পুণ্যার্থীরা এই প্রকল্পের মাধ্যমে তীর্থযাত্রা করার সময় কমাতে পারবে এবং অসুবিধা কমে যাবে। আধুনিক প্রযুক্তির সাহায্যে কেদারনাথের যাত্রা যেন সবার জন্য উন্মুক্ত ও আরামদায়ক হয় এই লক্ষ্য নিয়েই এগোচ্ছে আদানি গোষ্ঠী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole