Mamata Banerjee: দুর্যোগের মাঝে প্রশাসনিক প্রস্তুতি, দার্জিলিংয়ের রাস্তায় জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে সরকারি তৎপরতা খতিয়ে দেখতে ফের ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠকের আগে বুধবার সকালে রোদ ঝলমলে দার্জিলিংয়ের (Darjeeling) রাস্তায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ জনসংযোগে দেখা গেল তাকে। এই সফর শুধু পর্যালোচনামূলক নয়, মানুষের পাশে থাকার এক বাস্তব বার্তা।

আরও পড়ুন: Delhi: দিল্লির দূষণ নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের কড়া অবস্থান, দিওয়ালিতে কেবল সবুজ বাজির অনুমতি নির্দিষ্ট সময়সীমায়

গত সপ্তাহে টানা বৃষ্টি ও ভুটান থেকে নেমে আসা জলে ধস, জলাবদ্ধতা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক এলাকায়। বহু মানুষ আজও আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সড়ক যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বিপর্যস্ত। পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। এই প্রেক্ষাপটেই রবিবার ফের উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

বুধবার দুপুরে তিনি একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে বসবেন বলে জানা গেছে। সেখান থেকে পাহাড়ের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট ও পুনর্গঠনের পরিকল্পনা পর্যালোচনা করা হবে। কিন্তু বৈঠকের আগে সকালে দার্জিলিংয়ের রাস্তা ধরে পায়ে হাঁটেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসিন্দারা অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রীকে। তিনিও হাত নেড়ে সৌজন্য বিনিময় করেন, কখনও থেমে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। “ঘরের মেয়ে” মমতাকে দেখে আবেগে ভেসেছেন অনেকেই। উল্লেখযোগ্যভাবে, এটা প্রথম নয়। উত্তরবঙ্গে এলেই স্থানীয়দের সঙ্গে এভাবেই যোগাযোগ রাখেন তিনি। একাধিকবার তাকে দেখা গিয়েছে দোকানে ঢুকে স্থানীয় খাবার তৈরি করতে, আবার কখনও শিশুদের মাথায় হাত রেখে স্নেহ বিলাতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole