Sonakshi Sinha: সোনাক্ষীর মুখে মাতৃত্বের আভা! সুখবরের অপেক্ষায় বি-টাউন?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডে ফের শুরু হয়েছে কানাঘুষো মা হতে চলেছেন সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha)? মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক চ্যারিটি ইভেন্টে স্বামী জ়াহির ইকবালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত। সাদা আর লাল রঙের মিশেলে একটি ঢিলেঢালা অনারকলি চুড়িদার, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর এই সাজেই ধরা দিলেন সোনাক্ষী (Sonakshi Sinha)। কিন্তু নেটাগরিকদের দাবি, পোশাকের ঢিলেঢালাভাব আর বারবার ওড়না দিয়ে পেট ঢাকার ভঙ্গি দেখে মনে হয়েছে, অভিনেত্রী সম্ভবত মা হতে চলেছেন।

আরও পড়ুন:travel with pet: আদরের পোষ্য নিয়ে বেড়াতে যেতে চান? দেশের এই শহরগুলিতে মিলবে নিখুঁত অবকাশের ঠিকানা

গত বছর ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী (Sonakshi Sinha) ও জ়াহির ইকবাল। বিয়ের কয়েক মাস পরই একবার গুঞ্জন ছড়িয়েছিল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার। তবে সোনাক্ষী নিজেই জানিয়েছিলেন, “আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গিয়েছি।” কিন্তু মঙ্গলবারের অনুষ্ঠান দেখে যেন অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন এই বার্তায় হয়তো সত্যি রয়েছে। নেটাগরিকদের অনেকে লিখেছেন, “ওঁর চোখেমুখে মাতৃত্বের ঔজ্জ্বল্য ফুটে উঠেছে।” কেউ মন্তব্য করেছেন, “এ বার সত্যিই মনে হচ্ছে মা হতে চলেছেন সোনাক্ষী।”

অন্য দিকে জ়াহিরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি ও সাদা পাজামা। অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে হাত ধরাধরি করে হাসছিলেন তাঁরা। সেই দৃশ্য দেখে অনুরাগীরা আরও নিশ্চিত হচ্ছেন তাঁদের সন্দেহে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সোনাক্ষী (Sonakshi Sinha) বা জ়াহির কেউই। বলিউড এখন শুধু একটাই প্রশ্ন করছে—বিয়ের দেড় বছরের মাথায় কি অবশেষে সুখবর আনতে চলেছেন সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha)?

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole