New Tollywood movie: মোহনপুরের মাটিতে ‘শেকড়’-এর শুটিং, ব্রাত্যের সেটে তারকার ভিড়

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বীরভূমের বোলপুর স্টেশন থেকে আরও আধ ঘণ্টার পথ, মোহনপুর গ্রামে চলছে ব্রাত্য বসুর আগামী সিনেমা (New Tollywood movie) ‘শেকড়’-এর শুটিং। দুপুরের রোদে গলদঘর্ম অবস্থায়ও একের পর এক শট দিচ্ছেন সীমা বিশ্বাস, লোকনাথ দে, চঞ্চল চৌধুরী। পাশে পরিচালক ব্রাত্য, কখনও নির্দেশ দিচ্ছেন, কখনও সামান্য ভুল হলে সহকারীকে বকছেন। তাঁর নতুন সিনেমা (New Tollywood movie) তৈরি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’—এর সংমিশ্রণে।

আরও পড়ুন:Sonakshi Sinha: সোনাক্ষীর মুখে মাতৃত্বের আভা! সুখবরের অপেক্ষায় বি-টাউন?

রাখালের বাড়ির সেট সাজানো হয়েছে একদম গল্পের আবহে। রূপটানশিল্পী সোমনাথ কুন্ডুর দক্ষতায় সীমা ও লোকনাথের মুখে ফুটে উঠেছে চরিত্রের ছাপ। লোকনাথ হাসতে হাসতে বলেন, “এই মেকআপে দেড় ঘণ্টা লেগেছে, কিন্তু কষ্ট হচ্ছে না। থিয়েটারের মানুষরা সবাই এক জায়গায়, এটাই আনন্দ।” গরমের মধ্যেও কেউ ক্লান্ত নন। নতুন প্রজন্মের অঙ্গনা রায় ও ঋদ্ধি সেনের কাছে এটি এক অমূল্য অভিজ্ঞতা। তাঁদের চরিত্র দ্রবময়ী ও রাখালের নাতনি-নাতি, আর এই গল্পে রয়েছে এক মিষ্টি প্রেমের সুর।

পরিচালক ব্রাত্যের কথায়, “সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়, কিন্তু অনুভূতির মর্ম বদলায় না। প্রেম তো প্রেমই থাকে।” চিত্রনাট্যের শুরু থেকেই তিনি ঠিক করে রেখেছিলেন কোন চরিত্রে কাকে দেখা যাবে। সোমবারই বাংলাদেশ থেকে কলকাতায় এসেছেন চঞ্চল চৌধুরী। বিমান থেকে নামতেই সোজা বোলপুরের গ্রামে শুটিং ফ্লোরে যোগ দেন তিনি। সেটে সবাইকে হাসিয়ে রাখছেন চঞ্চল, আর তাঁর প্রাণোচ্ছ্বল উপস্থিতিতে প্রাণ পেয়েছে পুরো সিনেমা (New Tollywood movie) ইউনিট।

‘টপ শট’ নিতে গিয়ে মজার এক ঘটনা ঘটে। পাশের বাড়ির ছাদে উঠেছিলেন উৎসুক গ্রামবাসীরা। তাঁদের নামাতে বেশ কিছুক্ষণ হিমশিম খেতে হয় পুরো টিমকে। সেই ফাঁকে কেউ কেউ অঙ্গনাকে দেখে ডেকে ওঠে, “পারো!” টেলিভিশনের ‘পারো’ এখন বোলপুরের গ্রামেরও পরিচিত মুখ। অঙ্গনা বলেন, “প্রথম বার এমন পরিবেশে শুটিং করছি, এটাই তো বড় পাওয়া।” শুটিংয়ের শেষে সীমা বিশ্বাস হাসতে হাসতে বলেন, “আজ কুচো মাছ দিয়ে ভাত খেয়েছি। আমার জন্য ওরা নিজের হাতে রান্না করেছিল। আমি গম্ভীর নই, শুধু একটু লজ্জা পাই।” সেই কথার মাঝেই আবার ডাক পড়ে পরের শটের—চলছে ব্রাত্যের নতুন সিনেমা (New Tollywood movie), যার আলোয় বোলপুরের মোহনপুর এখন উৎসবের মঞ্চ।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole