নিউজ পোল ব্যুরো: রাশিয়া (Russia) থেকে ভারতের তেল আমদানি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানান, তিনি নরেন্দ্র মোদীর (Narendra Modi) রাজনৈতিক কেরিয়ারে কোনওভাবেই ক্ষতি করতে চান না। কারণ, মোদী তার ‘ভালো বন্ধু’ এবং তাকে খুবই পছন্দ করেন।
আরও পড়ুন: Rahul Gandhi: বিহারে আসন রফা নিয়ে ইন্ডিয়া জোটে টানাপোড়েন, জট কাটাতে লালুকে ফোন করলেন রাহুল গান্ধী
ট্রাম্প (Donald Trump) বলেন, “মোদী দারুণ একজন মানুষ। উনি আমাকে খুবই পছন্দ করেন। তবে ‘পছন্দ’ শব্দটা আবার ভুলভাবে ব্যাখ্যা করবেন না। আমি কখন মোদীর কেরিয়ার ধ্বংস করতে চাই না।” এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই ফের আলোচনার কেন্দ্রে রুশ তেল ইস্যু। ট্রাম্প দাবি করেন, ভারত তাকে আশ্বাস দিয়েছে যে তারা রাশিয়া থেকে আর তেল কিনবে না। তার কথায়, “আজ মোদী আমাকে জানিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। আমরা চাই, চিনও একই পথ অনুসরণ করুক।”
তবে দিল্লি এই মন্তব্যের সত্যতা এখনও নিশ্চিত করেনি। ভারত সরকার এখনো পর্যন্ত ট্রাম্পের দাবি নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। ফলে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রামাণ্যতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ভারতীয় তেল আমদানি চুক্তি নিয়েই অতীতে অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা (America)। ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর দ্বিগুণ শুল্ক চাপিয়েছিল—প্রথমে ২৫ শতাংশ, পরে আরও ২৫ শতাংশ। ট্রাম্পের অভিযোগ ছিল, ভারত তেল কিনে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে অর্থ জোগাচ্ছে।
তবে এর মাঝেই মোদীকে ঘিরে ট্রাম্পের (Donald Trump) ‘রাজনৈতিক কেরিয়ার’ সংক্রান্ত মন্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে। কিছুদিন আগেই গাজার শান্তি বৈঠকের মঞ্চ থেকেও মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, “ভারত মহান দেশ। প্রধানমন্ত্রী একজন দুর্দান্ত নেতা, আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি বিশ্বাস করি, ভারত-পাকিস্তান সম্পর্কও আগের থেকে অনেক ভালো হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
