Kali Puja 2025 : বারাসত ও নৈহাটির কালীপুজোর ভিড় এবার হবে সহজ! বাড়ি বসেই দেখুন ‘ডিজিটাল গাইড’ ওয়েবসাইটে

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: বারাসত ও নৈহাটির কালীপুজো (Kali Puja 2025) রাজ্যের মধ্যে অন্যতম খ্যাতনামা উৎসব। প্রতি বছরই এই সময়ে হাজার হাজার দর্শনার্থী (Visitors) নানা মণ্ডপ (Pandals) ও প্রতিমা দর্শনের জন্য শহরের চত্বরে ভিড় জমান। ভিড় সামলানোই সাধারণত পুলিশ (Police) ও প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে অনেক দর্শনার্থী আবার ভিড় এড়িয়ে ফাঁকা ফাঁকা জায়গায় পুজোদর্শন করতে চান। এই কথা মাথায় রেখে এবছর বারাসত পুলিশ একটি নতুন উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: Kali Puja 2025 : কালীপুজোর প্রাক্কালে বিধাননগরে পুলিশি তল্লাশি, উদ্ধার ১৫০ কেজির বেশি নিষিদ্ধ বাজি

গতকাল উদ্বোধন করা হয়েছে একটি বিশেষ ওয়েবসাইট (Website) — www.kalipujabarasat.in — যা দর্শনার্থীদের জন্য এক ধরনের ‘ডিজিটাল গাইড’ হিসেবে কাজ করবে। বাড়ি বসেই দর্শনার্থীরা এই ওয়েবসাইটে ঢুকে পুজো মণ্ডপের ম্যাপ (Puja Guide Map) দেখতে পারবেন। ম্যাপে সরাসরি জানা যাবে কোন মণ্ডপে কতটা ভিড় (Real-Time Crowd) আছে। এই তথ্যের ওপর ভিত্তি করে দর্শনার্থীরা ঠিক করতে পারবেন কোন মণ্ডপ আগে দেখবেন এবং কোন পথে শর্ট রুট (Short Route)নেওয়া সুবিধাজনক হবে। এছাড়া, ওয়েবসাইটে পার্কিং জোন (Parking Zone), নো এন্ট্রি (No Entry)এলাকা, এবং জরুরি হেল্পলাইন (Helpline)— পুলিশ, হাসপাতাল, দমকল ও বিদ্যুৎ সংক্রান্ত তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে।

ভিড় নিয়ন্ত্রণে বারাসত জেলা পুলিশ ট্রাফিক ব্যবস্থার উপর বিশেষ জোর দিচ্ছে। ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পণ্যবাহী যান (Goods Vehicles) শহরে প্রবেশ করতে পারবে না। কলকাতা থেকে আসা যাত্রীবাহী বাস (Passenger Buses) রথতলা মোড়ে আটকে দেওয়া হবে। এছাড়া কলকাতামুখী যান চলাচলকে ১২ নম্বর জাতীয় সড়কে (National Highway 12)ওয়ান-ওয়ে করা হবে। ডাকবাংলো মোড় থেকে ময়না পর্যন্ত সড়কে বিকেল থেকে ভোর ৪টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শেঠপুকুরে, ১১ নম্বর রেলগেট ও হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনীর মাঠে বিশেষ পার্কিং জোন তৈরি করা হয়েছে। শহরের বিভিন্ন মণ্ডপ এবং প্রধান রাস্তা জুড়ে সিসিটিভি ক্যামেরা (CCTV Cameras)বসানো হয়েছে। পুরো পুজো সময়ে প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন থাকবে। এই উদ্যোগ (Digital Initiative) শুধু দর্শনার্থীদের সুবিধা নয়, বরং শহরে নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সাহায্য করবে। এবার দর্শনার্থীরা আর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মানসিক চাপ সহ্য করতে হবে না, বাড়ি বসেই তাদের পছন্দমতো মণ্ডপ ভ্রমণের পরিকল্পনা করতে পারবে।