নিউজ পোল ব্যুরো: উৎসবের মরসুম শেষ হতেই উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Exam) প্রথম সেমেস্টারের ফলাফল (Result) ঘোষণা হতে চলেছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সম্ভাব্য ৩১ অক্টোবর (31 October Result Date) প্রকাশিত হবে এই ফলাফল। এ বছরই প্রথমবার দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সেমেস্টার পদ্ধতিতে (Semester System) পরীক্ষা দিয়েছে। মোট ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী (Students Appeared) অংশ নিয়েছিল প্রথম সেমেস্টারের পরীক্ষায়, যা হয়েছে সম্পূর্ণ ওএমআর (OMR Sheet) ভিত্তিক।
চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, ফল প্রকাশের দিনই শতাংশের নিরিখে (Percentage) প্রথম ১০ জনের নামসহ মেধা তালিকা (Merit List) ঘোষণা করা হবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে (Official Website) নিজেদের রেজাল্ট পিডিএফ (PDF Format) আকারে দেখতে পারবে। সেখানে বিষয়ভিত্তিক নম্বর (Subject-wise Marks), মোট নম্বর (Total Marks), প্রাপ্ত শতাংশ (Overall Percentage) এবং বিষয় অনুযায়ী পার্সেন্টাইল (Percentile Score) উল্লেখ থাকবে। পরীক্ষার্থী উত্তীর্ণ (Pass) না অনুত্তীর্ণ (Fail), তাও স্পষ্টভাবে জানানো হবে। তবে প্রথম সেমেস্টারের ফলাফলে মেধা তালিকা সংযুক্ত থাকবে না বলে সংসদ সূত্রে জানানো হয়েছে। চূড়ান্ত মেধা তালিকা (Final Merit List) প্রকাশ করা হবে দ্বিতীয় তথা চূড়ান্ত সেমেস্টারের (Final Semester Exam) পর। তখনই পরীক্ষার্থীরা হাতে পাবে অফিসিয়াল মার্কশিটের (Marksheet Hard Copy) হার্ড কপি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শিক্ষা সংসদের এক আধিকারিক জানান, কৃত্রিম মেধা বা এআই (Artificial Intelligence Evaluation) ব্যবহারের ফলে মাত্র ৩৯ দিনের মধ্যে মূল্যায়ন সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। ফলে এত দ্রুত ফল ঘোষণা করা যাচ্ছে। আগামী ২২ অক্টোবর (22 October Notification) সংসদ জানাবে কীভাবে এবং কখন ফলাফল দেখা যাবে — সে সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা (Result Checking Guidelines) প্রকাশ করা হবে। উল্লেখযোগ্যভাবে, এ বছর প্রায় ৭৯ হাজার ৫২৮ জন পরীক্ষার্থী (Absent Candidates) প্রথম সেমেস্টারের পরীক্ষায় উপস্থিত হতে পারেনি। তাঁদের দ্বিতীয় সেমেস্টারে সাপ্লিমেন্টারি (Supplementary Exam) হিসেবে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তবে শিক্ষকদের একাংশের মত, এতে পড়ুয়াদের উপর বাড়তি চাপ (Student Pressure) তৈরি হতে পারে, কারণ সাপ্লিমেন্টারির পরপরই দিতে হবে চূড়ান্ত পর্বের পরীক্ষা (Final HS Exam 2026)।
সব মিলিয়ে, প্রথমবারের মতো এই সেমেস্টার ভিত্তিক মূল্যায়ন (Semester Based Evaluation) প্রক্রিয়ায় নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা। এখন সবার চোখ ৩১ অক্টোবরের ফলাফলের দিকে— সেদিনই জানা যাবে, নতুন পদ্ধতিতে কারা পেল প্রথম সাফল্যের স্বীকৃতি।
