নিউজ পোল ব্যুরো: জয় দিয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) যাত্রা শুরু করল বাংলা (Bengal)। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের দল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) উত্তরাখণ্ডকে (Uttarkhand) হারাল আট উইকেটে। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ মহম্মদ শামি (Mohammad Shami)। ভারতের অস্ট্রেলিয়া সফরের দলে তাঁর জায়গা হয়নি। প্রথম ম্যাচেই পারফরম্যান্স করে নির্বাচকদের জবাব দিলেন তিনি।
আরও পড়ুন: Higher Secondary Exam: অক্টোবরেই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার ঝলক, জানিয়ে দিল শিক্ষা সংসদ
প্রথম ইনিংসে ২১৩ রানে অল আউট হয়ে গিয়েছিল উত্তরাখণ্ড। চার উইকেট নেন সূরয সিন্ধু জয়সওয়াল। ঈশান পোড়েল এবং শামি নেন তিনটি করে উইকেট। শামির তিন উইকেট এসেছিলে এক ওভারেই। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২৩ করে বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় করেন ৯৮ রান। সুমন্ত গুপ্ত ৮২ করেন।

তৃতীয় ইনিংসে ২৬৫ করে পাহাড়ি রাজ্যের দল। এবার চার উইকেট নেন শামি। ঈশান পান জোড়া উইকেট। চতুর্থ ইনিংসে বাংলাকে ১৫৬ রান তাড়া করে জিতত। আগের ইনিংসে গোল্ডেন ডাক করা অধিনায়ক ঈশ্বরন এবার দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এলেন। ৮২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি। সুদীপ কুমার ঘরামি ৪৭ বলে ৪৬ করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, মঙ্গলবারই অস্ট্রেলিয়া সফরে জায়গা না পাওয়া নিয়ে তুমুল অসন্তোষ প্রকাশ করেন ভারতের তারকা পেসার। তিনি বলেন, “ফিটনেসের ব্যাপারে ভারতীয় দল আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি। আমি তো এ ব্যাপারে ওদের যোগাযোগ করব না— ওদের জিজ্ঞাসা করতে হবে। যদি আমি চারদিনের খেলা খেলতে পারি তাহলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? যদি আমি ফিট না হতাম তাহলে এনসিএ-তে (NCA) থাকতাম, এখানে রঞ্জি ট্রফি খেলতাম না।’
