ChuiKhim : চুইখিমে প্যারাগ্লাইডিংয়ের যাত্রা শুরু, পাহাড়ি প্রকৃতিতে নতুন অ্যাডভেঞ্চার স্পট

oftbeat অন্যান্য ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: পাহাড়, নদী আর সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝে যদি আপনি খুঁজে পান নতুন রোমাঞ্চ, তবে কালিম্পংয়ের ছোট্ট গ্রাম চুইখিম (Chui Khim, Kalimpong) হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। কালিম্পং দীর্ঘদিন ধরে শান্ত প্রকৃতির জন্য পর্যটকদের প্রিয় গন্তব্য ছিল। এবার চুইখিম ভিলেজে অ্যাডভেঞ্চার স্পোর্টস (Adventure Sports Tourism) সংযোজন করে স্থানীয় জীবিকা ও অর্থনীতিকে আরও সক্রিয় করা হবে। চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই পরিষেবা চালু করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা, জিটিএ (GTA)-র স্থানীয় সভাসদ সঞ্চাবির সুব্বা, জিটিএ পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া শেরপা এবং পাবরিংটার গ্রাম পঞ্চায়েত প্রধান রবিন সুব্বা।

প্রথম ফ্লাইট পরিচালনা করেন প্রশিক্ষিত পাইলট রূপক অধিকারী। স্থানীয় বাসিন্দা হায়দার আলি ছিলেন প্রথম পর্যটক যিনি আকাশে ওড়ার রোমাঞ্চ উপভোগ করেছেন। প্যারাগ্লাইডিং রুট (Paragliding Route) সম্পর্কে জানানো হয়েছে, লিম্বু দাড়া থেকে টেক-অফ করে ১৫–২০ মিনিটের উড়াল শেষে পর্যটকরা লিশ নদীর ধারে সবুজ মাঠে ল্যান্ড করবেন। পুরো অভিজ্ঞতাটি নিরাপত্তা ও রোমাঞ্চে পরিপূর্ণ।

আরও পড়ুন:Bhanupriya Bhooter Hotel : গা ছমছমে বড়দিনের ভৌতিক ছবি!প্রকাশ্যে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মোশন পোস্টার

চুইখিম(ChuiKhim)ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হোম খাওয়াস জানান, মোট চারজন প্রশিক্ষিত পাইলট এই প্রকল্পে যুক্ত হয়েছেন। প্রতিটি ফ্লাইটের খরচ মাত্র ৩,০০০ টাকা, যা দেশের অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টস স্পটের সঙ্গে তুলনীয়। স্থানীয় পর্যটক নিরলিপ্ত সাহা ও তার স্ত্রী কাব্যশ্রী সাহা বলেছেন, “পরিবেশ অসাধারণ, নিরাপত্তার ব্যবস্থাও সঠিক। আগামীকাল প্যারাগ্লাইডিং করব।”

জিটিএ পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া শেরপা মনে করেন, পাহাড়ি প্রকৃতির মাঝে অ্যাডভেঞ্চার স্পোর্টসের(Adventure Sports) উপস্থিতি পর্যটকদের আকৃষ্ট করবে। শিলিগুড়ি(Siliguri), জলপাইগুড়ি(Jalpaiguri) এবং দক্ষিণবঙ্গ থেকে পর্যটকের আগমন গ্রামীণ পর্যটনের বিকাশ ঘটাবে। চুইখিম(ChuiKhim) এখন কেবল একটি নতুন অ্যাডভেঞ্চার স্পটই নয়, গ্রামীণ পর্যটনের নতুন দিগন্ত হিসেবে আত্মপ্রকাশ করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole