Adhir Ranjan Chowdhury TMC accusation:গণতন্ত্রের জন্য হুমকি? অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ!

রাজনীতি রাজ্য

আসন্ন নির্বাচনকে ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury TMC accusation)। রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনhttps://thenewspole.com/2025/10/19/rss-procession-priyanka-kharge-chittapur/

অধীরবাবু বলেন, “পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসার (BLO) যারা আছেন, তারা সবাই তৃণমূলের দালাল। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া প্রক্রিয়ায় তারা তৃণমূলের ‘অঙ্গুলিহেলনে’ কাজ করছেন। এর ফলে বিরোধী দলগুলির বহু বৈধ ভোটারের নামচ্যুত হতে পারে। এটি একটি বড় ধরনের গণতান্ত্রিক সংকট।”

তিনি আরও বলেন, “গোটা সিস্টেমটাই এখন তৃণমূলের দালালিতে ভরা। গণতন্ত্রকে হত্যা করে তারা ক্ষমতা ধরে রাখতে চাইছে। নির্বাচন কমিশনের নির্দেশিত এই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে।”

অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury TMC accusation) এই মন্তব্য ছড়িয়ে পড়তেই রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ রাজ্যে বিরোধী রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে এবং ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তিনি আরও অভিযোগ করেন, “শুধু ভোটার তালিকা সংশোধনের কাজ নয়, রাজ্যে সরকারি কর্মীরা রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছে। এতে বিরোধী দলের সমর্থকদের ভোটাধিকার বিপন্ন হচ্ছে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে এই প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।”

 

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের একাংশ দাবি করেছে, অধীর রঞ্জনের অভিযোগ “ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।” শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলছে এবং সেখানে রাজনৈতিক প্রভাবের প্রশ্নই ওঠে না।

 

বর্তমানে নির্বাচন কমিশন লক্ষ লক্ষ ভোটারের নাম যাচাই ও সংশোধনের জন্য এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রস্তুতি জোরকদমে চালাচ্ছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। অধীর চৌধুরীর কড়া মন্তব্যে সেই উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে, যা রাজনৈতিক মহলে তৃণমূলের অভ্যন্তরীণ অবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।