নিউজ পোল ব্যুরো: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) মানেই আলোর মেলা, থিমের বৈচিত্র্য ও শিল্পকলার এক অসাধারণ সমাহার। শহরের অলিগলিতে এখন চূড়ান্ত ব্যস্ততা, কারণ আগামী সোমবার ষষ্ঠী। বিগত কয়েক বছর ধরে মায়ের অঙ্গসজ্জায় শোলার সাজ(Shola Decoration) নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রতিমার চালচিত্রে শুধু রামায়ণ বা মহাভারতের গল্প নয়, বরং বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, বাংলার স্থাপত্যশৈলী, বিষ্ণুপুরের (Dokra Art), টেরাকোটা এবং বৃক্ষরোপণের মতো নানা থিম ফুটে উঠেছে। দর্শনার্থীরা মায়ের এই থিমভিত্তিক সাজে যেন মুগ্ধ হয়ে যাচ্ছেন।
আরও পড়ুন : Atlas : ওপেন এআই-এর নয়া চমক! গুগল ক্রোমকে টক্কর দিতে এলো এআই-ভিত্তিক ওয়েব ব্রাউজার ‘Atlas’
চন্দননগর জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) প্রধান আকর্ষণ হল আলোর থিম। ভদ্রেশ্বর, মানকুণ্ডু এবং চন্দননগর মিলিয়ে প্রায় ১৮০টি পুজো চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে অনুষ্ঠিত হয়। প্রতিটি বারোয়ারিতে শিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন। বিশেষ করে বর্ধমানের বনকাপাসি গ্রাম থেকে আসা শোলা আর্টিস্টসরা মায়ের অঙ্গসজ্জায় নতুনত্বের ছোঁয়া দিচ্ছেন।
মধ্যাঞ্চল বারোয়ারিতে এইবার প্রতিমার থিম (Vishnu’s Dashavatar), কুণ্ডুঘাট দালানের অঙ্গসজ্জায় বাঙালির ১২ মাসের উৎসব তুলে ধরা হচ্ছে। হরিদ্রাডাঙায় থিম মাইথোলজি, পাদ্রিপাড়ায় বাংলার স্থাপত্যশৈলী এবং উর্দিবাজারে টেরাকোটা। বোরোকালীতলায় রামায়ণ এবং খলিসানি বারোয়ারিতে সবুজায়ন এভাবেই বিভিন্ন বারোয়ারিতে থিমবৈচিত্র ফুটে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
চন্দননগর(Chandanagar) কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja)কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, ২০১৯–এর আগে মায়ের সাজ ছিল প্রধানত প্রথাগত, কিন্তু ২০২১ সালে করোনার কারণে শোভাযাত্রা বন্ধ থাকায় শিল্পকলায় বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এরপর থেকে থিমভিত্তিক অঙ্গসজ্জার চাহিদা ক্রমশ বাড়ছে। বর্ধমান থেকে আসা শিল্পী আকাশ পাল প্রায় ২০টি প্রতিমার অঙ্গসজ্জার কাজ করছেন। তিনি বলেন, ‘‘শোলার থিমের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে।’’ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) এখন শুধু স্থানীয় নয়, দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকেও পর্যটক আকৃষ্ট করছে। নতুন আলোর থিম, থিমভিত্তিক শোলার সাজ এবং ঐতিহ্যবাহী প্রতিমার মেলবন্ধন এই পুজোকে করে তুলেছে এক বিশেষ দৃশ্যমান অভিজ্ঞতা।
