নিউজ পোল ব্যুরো: এ যেন অভিশপ্ত অক্টোবর! বলিউডের (Bollywood) আকাশে যেন একের পর এক কালো মেঘ জমে উঠছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে হারিয়ে গেলেন হিন্দি সিনেদুনিয়ার (Hindi Cinema Industry) দুই কিংবদন্তি কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি (Govardhan Asrani) এবং সতীশ শাহ (Satish Shah)। ২০ অক্টোবর, সোমবার কালীপুজোর রাতে আসরানির প্রয়াণের (Asrani Death News) খবর শোকের ছায়া নামিয়ে দিয়েছিল গোটা দেশজুড়ে। মাত্র কয়েক ঘণ্টা আগেই যিনি সোশ্যাল মিডিয়ায় শুভ দীপাবলির (Happy Diwali) শুভেচ্ছা জানিয়েছিলেন, সেই মানুষটির মৃত্যুসংবাদ যেন বিশ্বাসই করতে পারেননি ভক্তরা। তারপরেই ২৫ অক্টোবর, শনিবার ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। ‘সারাভাই ভার্সেস সারাভাই (Sarabhai vs Sarabhai)’ ধারাবাহিকের ইন্দ্রবদন সারাভাই চরিত্রে যিনি আজও দর্শকদের হাসির রেশ জাগিয়ে রাখেন, তিনিই এবার চিরবিদায় নিলেন। এক সপ্তাহের মধ্যে বলিউড হারাল দুই ‘কমেডি কিং (Comedy Kings of Bollywood)’—আসরানি ও সতীশকে।
নেটদুনিয়ায় (Social Media Reactions) এখন শোকের ছায়া। ভক্তরা স্মরণ করছেন তাদের আইকনিক চরিত্র (Iconic Characters), হাসির মুহূর্ত আর অমলিন সংলাপ। কেউ লিখছেন, “বর্তমান প্রজন্মে এমন কমিক টাইমিং (Comic Timing) আর দেখা যায় না!”—আবার কেউ বলছেন, “হয়তো স্বর্গে এখন চলছে কৌতুক জলসা (Comedy Heaven Reunion)!” আর কেউ বা মন্তব্য করছেন, “এটাই বলিউডের সবচেয়ে খারাপ সপ্তাহ (Worst Week for Bollywood)!” আসরানির (Asrani Filmography) কেরিয়ার জুড়ে রয়েছে সাড়ে তিনশোরও বেশি চলচ্চিত্র। ‘মেরে আপনে’, ‘কোশিশ’, ‘বাওয়ারচি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘ছোটি সি বাত’, ‘রাফু চক্কর’—প্রতিটি সিনেমাই আজ ক্লাসিক। মূল চরিত্র হোক বা পার্শ্বচরিত্র, তার নিখুঁত কমিক টাইমিং (Perfect Comic Timing) তাকে তুলনাহীন উচ্চতায় পৌঁছে দিয়েছিল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে সতীশ শাহ (Satish Shah Career) টেলিভিশন ও সিনেমা—দুই জগতেই ছিলেন সমান জনপ্রিয়। ১৯৮৩ সালের ‘জানে ভি দো ইয়ারো (Jaane Bhi Do Yaaro)’ দিয়ে অভিনয়ের নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি। এরপর ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’—সব জায়গাতেই নিজের স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। আজ দুই কিংবদন্তির প্রস্থান যেন হাসির পৃথিবীতে শূন্যতা তৈরি করেছে। বলিউড (Bollywood) আজ শোকস্তব্ধ (Tribute to Asrani & Satish Shah) কারণ যারা মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, তারাই রেখে গেলেন চোখের জল।
