Newtown Housewife : নিউটাউনের সাপুর্জি এলাকায় উদ্ধার গৃহবধূর দেহ

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ  শুক্রবার গভীর রাতে নিউটাউন সাপুরজি এলাকার অভিজাত(এলিটা গার্ডেন) এর বিলাসবহুল আবাসনের নিচে থেকে এক গৃহবধূর ( Newtown Housewife) দেহ উদ্ধার হয়। খবর পেয়ে স্থানীয় টেকনো সিটি থানায় পুলিশ উদ্ধার করে রক্তাক্ত দেহ। নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে গৃহবধূ মৃত বলে জানানো হয়। মৃত গৃহবধূর নাম রচনা পরিওয়াল(৪২)।

[আরও পড়ুন]  http://কালীপুজোর প্রাক্কালে বিধাননগরে পুলিশি তল্লাশি, উদ্ধার ১৫০ কেজির বেশি নিষিদ্ধ বাজি

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ আবাসনের সিকিউরিটি টেকনো সিটি থানায় ফোন করে জানায় যে আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় এক গৃহ বধূ পড়ে আছেন( Newtown Housewife)। খবর পেয়ে পুলিশ তাকে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। রচনা অভিজাত আবাসনের ১০ তলায় থাকতেন। স্বামী আইটি কর্মী। । ঘটনার সময় আবাসনের ফ্ল্যাটে ছিলেন গৃহ বধূর স্বামী ও ছেলে। এই ঘটনায় স্থানীয় মহলে গুঞ্জন। এটা খুন নাকি আত্মহত্যা। বাড়ির লোকের উপস্থিতি সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে থাকলেও তদন্তের স্বার্থে এখনি কিছু বলতে রাজি নয় পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক ঝামেলার জন্য গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন । এর বেশি কিছু বলতে রাজি নয় টেকনো সিটি থানার তদন্তকারী পুলিশ। জানিয়েছেন যে সমস্ত দিক খতিয়ে দেখে তারপরেই পরিস্কার হবে রচনা মৃত্যুর রহস্য। আপাতত মুখে কুলুপ দিয়েছেন। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে কিছুটা পরিস্কার হবে। এটা হত্যা নাকি, আত্মহত্যা। এই মৃত্যুর ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। মৃত্যুর ব্যাপারে সমস্ত দিক খতিয়ে দেখছে টেকনো সিটি থানার পুলিশ।