Sukanta Majumdar SIR statement:তৃণমূল ভয় দেখাচ্ছে, বিজেপি আস্থা দিচ্ছে— এসআইআর ইস্যুতে পাল্টা সুরে সুকান্ত মজুমদার!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:গঙ্গারামপুরের মাটিতে রবিবার বিকেলে যেন উৎসবের আবহ। পুলিশের অনুমতি না থাকলেও বিশাল জনসমাবেশে জমে উঠল বিজেপির সভা। মঞ্চে উঠে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একদিকে যেমন কর্মীদের উজ্জীবিত করলেন, তেমনই এসআইআর (Sukanta Majumdar SIR statement) নিয়ে আশঙ্কাগ্রস্ত সাধারণ মানুষকে দিলেন দৃঢ় বার্তা ও আশ্বাস।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/26/fake-ors-sale-fssai-guidelines/

সভার শুরু থেকেই সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar SIR statement) বক্তব্যে ছিল আত্মবিশ্বাস ও প্রতিরোধের মিশেল। তিনি সরাসরি বলেন, “তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে— মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আমি আজ এখান থেকেই সবাইকে আশ্বস্ত করছি, যাঁরা ভারতের নাগরিক, তাঁদের নাম কেউ মুছে দিতে পারবে না। ভারতের মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামীদিনেও থাকবেন।”

তাঁর এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে করতালির ঢেউ ওঠে। সুকান্ত আরও বলেন, “তৃণমূল এখন মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু বিজেপির লক্ষ্য ভয় নয়, আস্থা। আমরা সব ধর্ম, সব সম্প্রদায়ের উন্নয়ন চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’— এই নীতিতেই আমরা বিশ্বাসী।”

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গ তুলেও তিনি জানান, “যাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের নিয়ে আলাদা নিয়ম আছে। কিন্তু প্রকৃত ভারতীয় মুসলিম ভাই-বোনদের নিয়ে রাজনীতি করা বন্ধ করুক তৃণমূল। আমরা কাউকে ভয় দেখাই না, বরং সত্যিটা তুলে ধরি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সভার মঞ্চ থেকে সুকান্ত অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেস নিজের ব্যর্থতা ঢাকতে এসআইআরকে হাতিয়ার করছে। বাস্তবে বিজেপি-ই একমাত্র ধর্মনিরপেক্ষ দল। আমরা কোনও ধর্ম দেখে বিচার করি না, আমরা নাগরিকের অধিকার রক্ষায় বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “২০০২ সালে যাঁদের নাম নথিতে নেই, কিংবা মা-বাবার নাম বাদ গেছে, তাঁদের জন্যই কেন্দ্র সরকার সিএএ (CAA) এনেছে, যাতে প্রকৃত উদ্বাস্তুরা নাগরিকত্ব পেতে পারেন। মোদীজির সরকার কারও অধিকার কেড়ে নেয় না, বরং যাঁরা বঞ্চিত তাঁদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়।”

সভামঞ্চ থেকে তিনি বিজেপি নেতৃত্ব ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা লড়াই করতে আসিনি, আমরা উন্নয়ন করতে এসেছি। গঙ্গারামপুরের মানুষই প্রমাণ করে দিয়েছেন— বিজেপির পাশে এখনও জনতার ঢল।”

সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব, যুব মোর্চার কর্মীরা এবং স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তি। মঞ্চে উঠে সুকান্ত মজুমদারের পাশে দেখা গেছে একাধিক রাজ্যস্তরের নেতাকেও। পুলিশ অনুমতি না দিলেও জনতার ঢল যেন প্রশাসনের সেই নির্দেশকে কার্যত অগ্রাহ্য করেছে।