Vidya Balan: রজনীকান্তের বিপরীতে দক্ষিণে পা রাখছেন বিদ্যা , ‘জেলর ২’-এর হাত ধরেই নতুন অধ্যায় শুরু অভিনেত্রীর

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন পর বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমায় অভিষেক ঘটাতে চলেছেন বিদ্যা (Vidya Balan)। শোনা যাচ্ছে, তামিল ছবি ‘জেলর ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার, আর এতে রয়েছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। গুঞ্জন আরও তীব্র হয়েছে এই কারণে যে, এই ছবিতেই নাকি রজনীকান্তের বিপরীতে অভিনয় করবেন বিদ্যা (Vidya Balan)।

আরও পড়ুন:Malaika: বিতর্ক থামাতে অবশেষে নিজেই জানালেন মলাইকা অরোরা, জন্মদিনে জানালেন আসল বয়স কত!

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘জেলর ২’-এ মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে বিদ্যা (Vidya Balan)-কে। ছবিতে মিঠুন থাকছেন মূল খলনায়কের ভূমিকায়। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই জুটি একেবারেই নতুন— একদিকে বলিউডের পরিণীতা, অন্যদিকে তামিল সিনেমার কিংবদন্তি। এই দুই তারকার একসঙ্গে পর্দায় আসার খবরে রীতিমতো উচ্ছ্বসিত অনুরাগীরা। বর্তমানে ছবির শুটিং চলছে চেন্নাইয়ে, এরপরের পর্যায়ের কাজ হবে গোয়ায়। ছবির পোস্ট-প্রোডাকশন শুরু হবে আগামী জানুয়ারিতে। কেরালার মেয়ে বিদ্যা (Vidya Balan) বরাবরই বাংলা ও দক্ষিণী সংস্কৃতির প্রতি গভীর টান অনুভব করেন। তাঁর অভিনয়যাত্রা শুরু হয়েছিল টেলিভিশনে, পরে ‘পরিণীতা’ ছবিতে এক অনবদ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে জায়গা করে নেন। তবে দক্ষিণী সিনেমায় এতদিন দেখা যায়নি তাঁকে পূর্ণাঙ্গ চরিত্রে। ২০১৯ সালে তামিল ছবি ‘নেরকোণ্ডা পারবাই’-তে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু এবার ‘জেলর ২’ তাঁর জন্য খুলে দিচ্ছে এক নতুন দিগন্ত।

দীপাবলির দিনেই ছবির টিম সোশ্যাল মিডিয়ায় শুটিং ফ্লোরের কিছু দৃশ্য প্রকাশ করেছে, যেখানে দেখা গেছেji রজনীকান্তের সঙ্গে তীব্র অ্যাকশন সিকোয়েন্সের ঝলক। সেখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা— রজনীকান্তের বিপরীতে বিদ্যা (Vidya Balan)-র উপস্থিতি কি দর্শকদের সামনে আনবে এক নতুন কেমিস্ট্রি?সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের ১২ জুন মুক্তি পাবে ‘জেলর ২’। এই ছবির মাধ্যমে বিদ্যা (Vidya Balan) শুধু দক্ষিণী পর্দায় নয়, ভারতীয় সিনেমার মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন— যেখানে বলিউডের সংবেদনশীল অভিনেত্রী মুখোমুখি হবেন দক্ষিণের সর্বকালের ‘থালাইভা’-র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole