নিউজ পোল ব্যুরো: রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরকালীন গান- ‘রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে’ এক গভীর প্রেম ও বিদায়বেদনায় ভরপুর সৃষ্টি। কিন্তু আজকের দিনে এই গানটিকে যেন সম্পূর্ণ বিকৃত অর্থে ব্যবহার করছেন অনেকে! বিশেষ করে গুটখা (Gutkha) খাওয়া মানুষদের একাংশ এই গানের ‘রাঙিয়ে দেওয়া’ কথাটিকে আক্ষরিক অর্থে নিয়ে, যেখানে সেখানে থুতু (Spitting in public places) ফেলে দিচ্ছেন নির্দ্বিধায়। তাদের সেই গুটখার দাগে রাঙা হচ্ছে রাস্তা, দেওয়াল, এমনকি সরকারি সম্পত্তিও। কিন্তু এবার ঘটল আরও চমকপ্রদ ঘটনা মেট্রো (Delhi Metro) স্টেশনের আসনেও দেখা গেল গুটখার দাগ!
আরও পড়ুন : Guru Nanak Dev Ji : পানাগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় পালিত গুরু নানকের ৫৫৬তম জন্ম জয়ন্তী
সম্প্রতি দিল্লি মেট্রোর (Delhi Metro Viral Photo) আজাদপুর (Azadpur Metro Station) স্টেশনের একটি ছবি ভাইরাল হয়েছে (Viral Photo on Social Media)। ছবিতে দেখা যাচ্ছে, স্টেশনের এক যাত্রী আসনের কোণে স্পষ্ট গুটখার দাগ। এক নেটিজেন (Netizen) ছবি শেয়ার করে লিখেছেন, “আজ আজাদপুর স্টেশনে এই দৃশ্য দেখলাম। কেউ গুটখা খেয়ে মেট্রোর আসনেই থুতু ফেলেছে! বুঝতে পারি না, এই মানসিকতা কোথা থেকে আসে? যেখান থেকে আমরা পরিষ্কার পরিবেশে যাতায়াতের সুযোগ পাই, সেটাকেই কীভাবে এভাবে নোংরা করা যায়!” ছবিটি ভাইরাল হতেই (Social Media Reaction) নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। কেউ লেখেন, “এই ইডিয়টরাই সমাজের প্রকৃত শত্রু!” আবার অন্য কেউ মন্তব্য করেন, “দিল্লি মেট্রো বিশ্বমানের (World-class Metro Service), কিন্তু কিছু মানুষ মনে হয় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ্য করতে পারেন না। আশা করি মেট্রো কর্তৃপক্ষ (DMRC) বা পুলিশ (Delhi Police) এদের চিহ্নিত করবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, দিল্লি মেট্রোর এমন বিতর্কিত ঘটনা (Delhi Metro Controversy) এর আগেও বহুবার সামনে এসেছে। কখনও যাত্রীদের অশ্লীল নাচ (Obscene Dance Videos), কখনও ট্রেনে রিল শুটিং বা উচ্চস্বরে গান চালানো এসব নিয়ে কম হইচই হয়নি। অনেক সময় এসব ঘটনার সঙ্গে রাজনীতিও (Politics) জড়িয়ে পড়েছে। এক নেটিজেন তির্যক মন্তব্য করেন, “ফ্রি যাতায়াতের (Free Metro Ride) সুবিধা পেলেই দায়িত্ববোধ হারায় মানুষ!” বর্তমানে দিল্লিতে সরকার বদলালেও (Delhi Government Change), এই ধরনের অসভ্যতা যেন কিছুতেই থামছে না। নাচের বিতর্কের পর এবার গুটখার রাঙা দাগ ঘিরেই উঠেছে নতুন প্রশ্ন— আধুনিক ভারতের (Modern India) নাগরিক সচেতনতা কি ক্রমে হারিয়ে যাচ্ছে? পরিষ্কার-পরিচ্ছন্ন শহর (Clean India Mission) গড়ার স্বপ্ন কি শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?
