নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ উপেক্ষা করে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ এখনো দেয়নি কেন্দ্র সরকার এই অভিযোগে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়ে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কেন্দ্রের ‘বঞ্চনা নীতি’র কড়া সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দাবি, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলার জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। তার অভিযোগ, “কেন্দ্র বাংলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করছে, মানুষের ভাত-মুড়ি কেড়ে নিতে চাইছে।” প্রশাসনিক বৈঠকে তিনি আরও বলেন, তৃণমূল সরকার মানুষের পাশে আছে এবং যেভাবেই হোক রাজ্যের প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্র-বিরোধী সুর জোরদার করলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)।
সোমবার দুপুরে বাগডোগরা পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ‘পরিষেবা প্রদান কর্মসূচি’-তে অংশ নেন এবং একযোগে উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন করেন। উদ্বেগজনক বিষয় তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “চার বছর ধরে ১০০ দিনের প্রকল্পের অর্থ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা চালু হয়নি।” তবে বিকল্প কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিছু মানুষ কাজ পাচ্ছেন, জানিয়ে তিনি বলেন। ইতিমধ্যেই হাই কোর্টের নির্দেশকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, তবু কেন্দ্রীয় তহবিলের ধীরগতি নিয়ে মুখ্যমন্ত্রী ফের তোপ দাগেন।
এছাড়া তিনি জিএসটির অর্থ বাংলায় না আসার বিষয়টিও তুলে ধরেন। আবাসন প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থ বন্ধ থাকা সত্ত্বেও ১২ লাখ পরিবারের জন্য মোট ১৪,৪০০ কোটি টাকা খরচ করা হয়েছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আরও ১৬ লাখ পরিবারের অর্ধেক বাড়ির অর্থ দেওয়া হবে। সবমিলিয়ে একাধিক প্রকল্পের মাধ্যমে এক কোটি মানুষের জন্য আবাসন নির্মাণ সম্পন্ন হয়েছে।
মুখ্যমন্ত্রী শস্যবিমা সহ অন্যান্য সামাজিক প্রকল্পের প্রসঙ্গও তুলে ধরেন। পাশাপাশি, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতেও সরব হন তিনি। তিনি বলেন, “সিকিমে ১৪টি হাইডেল তৈরি হয়েছে, জল ব্লক হয়েছে, আর জল ঢলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও নকশালবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিস্তাকে ব্লক করা হয়েছে, যা সামাজিক অপরাধ।” ডিভিসি, মাইথন ও পাঞ্চেতের জলাধার পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী সতর্ক করেন এবং কেন ড্রেজিং কার্যক্রম হচ্ছে না তা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন তোলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
