নিউজ পোল ব্যুরো: সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ট্রেডিংয়ের মাধ্যমে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) থেকে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) নিয়ে আসা হচ্ছে। এ বিষয়টা নতুন নয়। তার বদলে রবীন্দ্র জাদেজা যাচ্ছেন রাজস্থানে।
আরও পড়ুন:IPL Auction : কোথায় হবে আইপিএলের নিলাম? কবে জানাতে হবে রিটেনশনের তালিকা? জল্পনা তুঙ্গে
জাদেজার সঙ্গে রাজস্থান শিবিরে যাওয়ার কথা ছিল স্যাম করনের। কিন্তু হঠাৎই মত বদল করে রাজস্থান ম্যানেজমেন্ট। স্যাম করন নয়, রাজস্থান ম্যানেজমেন্ট চায় মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana)। ফের শুরু নতুন করে জল্পনা। আর জল্পনায় ঘি ঢেলেছেন পাথিরানার ম্যানেজার। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে “Loading…” পোস্ট করার পর থেকেই এই জল্পনা আরও বেড়ে গেছে। শুধু তাই নয়, চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং সম্প্রতি বলেছেন যে পাথিরানাকে আরও উন্নতি করতে হবে। যা শুনে অনেকেই মনে করছেন পাথিরানা রাজস্থানের পথেই এগোচ্ছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
২০২৫ সালের মেগা নিলামের পরে রাজস্থান ম্যানেজমেন্টের মনে হয়েছে তাদের বোলিং বিভাগ খুব একটা আঁটো সাটো না। তাই পাথিরানাকে দলে নিতে চাইছেন তারা। কিন্তু পাথিরানাকে নিতে গেলে বেশ জটিলতার মধ্যে পড়তে হবে রাজস্থানকে। কারণ চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট পাথিরানাকে ছারতে নারাজ।
পাথিরানার “স্লিংগি” অ্যাকশন তার বোলিংকে অন্যদের থেকে আলাদা করে। এবং প্রতিপক্ষ ব্যাটারদের জন্য তাকে সামলানো কঠিন হয়ে দাঁড়ায়। ডেথ ওভারে তার নিখুঁত ইয়র্কার ও নিয়ন্ত্রণের কারণে পাথিরানা দলের ইমপ্যাক্ট বোলার। আর এমন গুরুত্বপূর্ণ বোলারকে সহজে ছারতে নারাজ চেন্নাই। পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী, জাদেজা নাকি রাজি হওয়ার পরই তাঁকে ট্রেড করার কথা ভেবেছে সিএসকে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে এমএস ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় এবং স্টিফেন ফ্লেমিংয়ের (Stephane Fleming) মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আইপিএলের প্রথম দু’বছর রাজস্থানে ছিলেন জাদেজা। কিন্তু কোটিপতি লিগে অধিকাংশ সময় চেন্নাইয়ে কাটান। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারই নয়, ২০২২ আইপিএলের আগে ধোনি সরে যাওয়ার পর জাদেজাকে অধিনায়ক করা হয়। এখন দেখার জাদেজার সঙ্গে স্যাম করন নাকি পাথিরানা কে যান রাজস্থানে? যদিও এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর আসেনি। আইপিএল ট্রেড উইন্ডো শেষ না হওয়া পর্যন্ত এটি শুধু জল্পনাই থেকে যাচ্ছে।
