নিউজ পোল ব্যুরো: দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের (Delhi blast) পর কলকাতায় সতর্কতা বাড়িয়েছে লালবাজার (Lalbazar)। পুলিশ কমিশনারের নির্দেশে কলকাতার প্রতিটি থানা ও ট্রাফিক গার্ডকে (Traffic Guard) বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে শহরের প্রতিটি থানার ওসিদের বলা হয়েছে, প্রত্যেক থানা এলাকায় একাধিক নাকা চেকিং (Naka Checking) করতে হবে যাতে কোনও সন্দেহজনক গাড়ি বা ব্যক্তি নজরের বাইরে না থাকে।
বৈঠকে লালবাজারের(Lalbazar) শীর্ষ আধিকারিকরা বিস্তারিত নির্দেশ দিয়েছেন যে, প্রতিটি গাড়ির ডিকি (Car Trunk) এবং ভিতরের অংশ পরীক্ষা করা হবে। এমনকি যেকোনো গাড়িতে নীল বা লাল বাতি (Blue or Red Beacon) থাকলেও চালকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হবে। কোনও নতুন ব্যক্তি যদি কোনো এলাকায় ঘোরাফেরা করেন, তার পরিচয় এবং অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে আটক করে জেরা করতে হবে এবং প্রয়োজন মনে হলে তার বাড়িতেও তল্লাশি চালাতে হবে। শহরের বিভিন্ন হোটেল (Hotels) নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। পার্কস্ট্রিট (Park Street) সহ শহরের অন্যান্য হোটেলে পুলিশ হানা দিয়ে অতিথিদের অবস্থান এবং ঠিকানা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। হোটেলের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে, কারা কোথায় থাকছেন এবং কতদিন ধরে আছেন তার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
লালবাজারের(Lalbazar) এই ‘স্ট্র্যাটেজি’ (Strategy) অনুসারে, শহরের প্রতিটি থানার পুলিশের পাশাপাশি ট্রাফিক গার্ডও নিয়মিত চেকিং এবং নজরদারিতে যুক্ত আছেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ব্যবস্থা এমনভাবে গঠিত হয়েছে যাতে কোনও গাড়ি বা ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে চলতে না পারে। শহরের হোটেল, রাস্তা, এবং গাড়ির চলাচল—সবকিছু পর্যবেক্ষণ করার নির্দেশ রয়েছে। দিল্লির বিস্ফোরণের (Delhi blast) পর থেকে কলকাতার পুলিশ(Kolkata Police) অত্যন্ত সতর্ক, যাতে কোনও প্রকার নিরাপত্তা ঝুঁকি এড়ানো যায়। লালবাজারের(Lalbazar) নির্দেশে একদিকে চেকিং ও হোটেলে নজরদারি, অন্যদিকে সন্দেহজনক ব্যক্তিদের খোঁজ—সব মিলিয়ে কলকাতা এখন সম্পূর্ণভাবে নিরাপত্তা জোরদার করেছে।
