Fight Power Bank Guidance: ল্যাগেজে রাখলেই বিপদ! DGCA জানাল কত শক্তির পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ওঠা যায় বিমানে

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ভারতে বিমানে যাত্রা করার সময়ে পাওয়ার ব্যাঙ্ক (power bank, mAh, watt-hour, DGCA rules, lithium-ion battery)–সংক্রান্ত নিয়ম কী, তা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে এখনও যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে ১০,০০০ mAh, ২০,০০০ mAh বা ৩০,০০০ mAh ক্ষমতার পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিমানে ওঠা যায় কি না—এই প্রশ্নই বেশির ভাগ মানুষের মধ্যে ঘোরাফেরা করে। অথচ দেশের অসামরিক বিমান পরিষেবার নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) এ বিষয়ে বহু আগেই স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে। সেই নিয়ম মেনেই কাজ করে থাকে দেশ-বিদেশের সমস্ত বাণিজ্যিক এয়ারলাইন।

আরও পড়ুন:Bihar Assembly Election 2025: বিহারের জয় এনডিএ-র, কিন্তু বাড়তি হাওয়া যেন দিদির দিকেই!

DGCA–র নির্দেশ অনুযায়ী, কোনও অবস্থাতেই পাওয়ার ব্যাঙ্ক চেক-ইন ব্যাগেজ বা লাগেজে রাখা যায় না। কারণ, লিথিয়াম-আয়ন ব্যাটারি যুক্ত এই ডিভাইস থেকে অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা থাকে। তাই সব উড়ান সংস্থাই যাত্রীদের শুধু হ্যান্ড ব্যাগ–এ পাওয়ার ব্যাঙ্ক বহনের অনুমতি দেয়। সাধারণত ১০,০০০ mAh কিংবা ২০,০০০ mAh ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিমানে ওঠার ক্ষেত্রে কোনও বাধা নেই। এগুলি নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিক ব্যবহারের মধ্যেই পড়ে। তবে ৩০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক বহন করতে হলে পরিস্থিতি একটু আলাদা। DGCA নিয়ম বলছে, এই ক্ষমতার ডিভাইস নিয়ে বিমানে উঠতে গেলে লাগবে বিশেষ অনুমতি। সব উড়ান সংস্থা এ ধরনের অনুমতি দেয়ও না। এর চেয়েও বেশি শক্তি—যেমন ৪০,০০০ mAh—সম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক সাধারণত কোনও এয়ারলাইন বহনের অনুমতি দেয় না। কারণ, এর শক্তিক্ষমতা নিরাপত্তা-নিষিদ্ধ সীমার অনেক বেশি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

একজন যাত্রী কতগুলি পাওয়ার ব্যাঙ্ক বহন করতে পারবেন, সে বিষয়েও রয়েছে সীমাবদ্ধতা। অধিকাংশ সংস্থা সর্বোচ্চ দুইটি পাওয়ার ব্যাঙ্ক অনুমোদন করে থাকে। কিছু আন্তর্জাতিক বা প্রিমিয়াম সংস্থা তিনটি পর্যন্ত অনুমতি দিলেও ভারতে সেই সংখ্যা খুবই কম। নিয়ম আরও বলছে, উড়ান চলাকালীন পাওয়ার ব্যাঙ্ক সম্পূর্ণ বন্ধ অবস্থায় রাখতে হবে। শুধু mAh দেখে শক্তিক্ষমতা নির্ধারণ করা যায় না। DGCA আসলে ডিভাইসের শক্তি Watt-hour (Wh) দিয়ে হিসেব করে। সংস্থার নিয়ম অনুসারে, যাত্রীরা সর্বোচ্চ ১০০ Wh শক্তির পাওয়ার ব্যাঙ্ক বহন করতে পারবেন। গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, ১০০ Wh–এর পাওয়ার ব্যাঙ্ক আনুমানিক ২৬,০০০–২৭,০০০ mAh ক্ষমতার সমান। তাই প্যাকিংয়ের সময় এই হিসাব মনেই রেখে পাওয়ার ব্যাঙ্ক বেছে নিলেই উড়ানযাত্রায় কোনও বাধার মুখে পড়তে হবে না।