Sheikh Hasina: রায়ের আগে উত্তপ্ত রাজনীতি বাংলাদেশে, হাসিনার বিরুদ্ধে অভিযোগের তালিকা আলোড়ন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এবার রায় ঘোষণা করতে যাচ্ছে, যার নজর গোটা দেশের উপর। এই রায় শুধু আদালতের সিদ্ধান্ত নয়, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ততক্ষণে সবাই অপেক্ষায়, কারণ আদালতের আসনে বসে আছেন এমন তিনজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, যার মধ্যে অন্যতম নাম শেখ হাসিনা (Sheikh Hasina)।

আরও পড়ুন: Enumeration Forms: এসআইআর বিতর্ক চূড়ান্ত পর্যায়ে , কমিশনের এনুমারেশন ফর্ম বিলি সংখ্যার খেলায় নতুন বিস্ফোরণ

হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে অভিযোগের তালিকাটি বেশ গুরুতর। প্রথমত, গত বছরের ১৪ জুলাই গণভবনে এক জনসভায় তিনি আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা ও নাতিপুতি’ হিসেবে আখ্যা দেন। সেই সময় আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং আওয়ামী লীগের কিছু সদস্যকে নির্দেশ দেওয়া হয় আক্রমণ চালাতে।

দ্বিতীয়ত, অভিযোগ রয়েছে যে, হাসিনা আন্দোলনকারীদের হত্যা ও দমন করার নির্দেশ দিয়েছেন। অভিযোগ অনুসারে, হেলিকপ্টার, ড্রোন এমনকি প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পর্যন্ত নির্দেশ দেওয়া হয়, যার ফলে হাজারেরও বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন।

তৃতীয়ত, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের হত্যাকাণ্ডেও তিনজনের বিরুদ্ধে উসকানির অভিযোগ উঠেছে।

চতুর্থ অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুল এলাকায় হাসিনার (Sheikh Hasina) নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছয় জনকে হত্যা করে।

পঞ্চমত, ঢাকার (Dhaka) আশুলিয়ায় পুলিশি গাড়িতে পাঁচজনকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে এবং একজনকে গুলিবিদ্ধ করা হয়েছে, যারও নির্দেশ দেওয়া হয়েছিল।

রায় ঘোষণার আগের রাতেই উত্তাপ দেখা দিয়েছে রাজধানী ঢাকায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, থানা সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা যানবাহনে আগুন ধরিয়েছে। একই সাথে মহম্মদ ইউনুসের পরামর্শদাতাদের একজনের বাড়ির বাইরে ককটেল বিস্ফোরণ হয়েছে। ঢাকার তিতুমীর কলেজ এবং আমতলি মোড়েও বিস্ফোরণ ঘটেছে। একাধিক এলাকায় বাসে আগুন ধরা হয়েছে।

এই অশান্তি রোধে পুলিশ জোরদার ব্যবস্থা নিয়েছে। ঢাকার পুলিশ কমিশনার সাজ্জাত আলি প্রতিটি পুলিশ সদস্যকে নির্দেশ দিয়েছেন, যেকোনো অগ্নিসংযোগ বা বিস্ফোরণ ঘটানো হলে সরাসরি গুলি চালাতে। রাজধানীর বাতাবরণ এমন পরিস্থিতিতে উত্তপ্ত, যখন রায় ঘোষণার মুহূর্ত হাতে এসেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole