নিউজ পোল ব্যুরো: আধার কার্ডের অপব্যবহারের অভিযোগ (Aadhaar misuse, data leak, identity theft) নতুন নয়। হোটেল বুকিং হোক বা অন্য কোনও পরিষেবা, পরিচয়পত্র হিসেবে আধার জমা দিতে গিয়ে বহু সময়ই ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে যাওয়ার আশঙ্কা বাড়ে। কারণ, আধার কার্ডে শুধু নাম বা নম্বরই নয়, জন্মতারিখ, ঠিকানা, এমনকি অন্যান্য সংবেদনশীল তথ্যও স্পষ্টভাবে দেখা যায়। ফলে জালিয়াতরা সহজেই এগুলিকে কাজে লাগিয়ে নানা প্রতারণা করতে পারে। এই পরিস্থিতি বদলাতে এবং আধারের নিরাপত্তাকে আরও শক্তপোক্ত করতে কেন্দ্র আনল সম্পূর্ণ নতুন একটি অ্যাপ (Aadhaar App)।
আরও পড়ুন : Parineeti Chopra : এক মাস পর ছেলের নাম প্রকাশ রাঘব-পরিণীতির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদের প্রথম ছবি
কেন্দ্রের এই নয়া উদ্যোগের নাম ‘Aadhar’ অ্যাপ (Aadhaar App)। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করলেই শুরু হবে প্রক্রিয়া। প্রথমে প্রবেশ করাতে হবে নিজের আধার নম্বর, তারপর আসবে ভেরিফিকেশন ধাপ। এই ধাপ সম্পূর্ণ করলেই ব্যবহারকারী অ্যাপের (Aadhaar App) মাধ্যমে স্মার্ট ডিজিটাল আধারের সুবিধা পেয়ে যাবেন। সবচেয়ে বড় সুবিধা হল—হোটেল, অফিস কিংবা যেকোনও সংস্থায় পরিচয় যাচাইয়ের সময় আর পুরো আধার কার্ড জমা দেওয়ার দরকার নেই। সংস্থা শুধু একটি QR কোড স্ক্যান করলেই আপনার পরিচয় নিশ্চিত হয়ে যাবে। ফলে আপনার কার্ডে থাকা পূর্ণ ব্যক্তিগত তথ্য আর কারও কাছে উন্মুক্ত থাকবে না। নতুন এই ব্যবস্থা আধারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ডেটা চুরি ও জালিয়াতির সম্ভাবনাকে কার্যত কমিয়ে দেবে। শুধুমাত্র প্রয়োজনীয় অংশটুকুই যাচাই করা হবে, আর বাকি তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে (privacy protection, data security)। পাশাপাশি, এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ঘরে বসেই করতে পারবেন একাধিক জরুরি কাজ—যেমন ঠিকানা পরিবর্তন, ফোন নম্বর আপডেট, আধার-মোবাইল নম্বর লিংক করা, এমনকি প্রয়োজন হলে নতুন আধার ডাউনলোড করাও সম্ভব (Aadhaar App)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অনেকে প্রশ্ন তুলছেন, হোটেল বা বিভিন্ন সংস্থা কি এই অ্যাপের সাহায্যে আধার যাচাই গ্রহণ করবে? কেন্দ্র জানিয়েছে, হ্যাঁ—এই QR ভিত্তিক ভেরিফিকেশন সিস্টেম সরকারি স্বীকৃত, তাই ব্যবহার নিয়ে কোনও উদ্বেগ নেই। বরং ভবিষ্যতে আরও বেশি পরিষেবা এই অ্যাপভিত্তিক সুরক্ষিত আধার যাচাই ব্যবস্থাকে গ্রহণ করবে বলেই আশা। এক কথায়, আধারের নিরাপত্তায় এটি বড় পদক্ষেপ। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং পরিচয় যাচাইয়ের ঝঞ্ঝাটমুক্ত অভিজ্ঞতার জন্য এখনই ডাউনলোড করে নিতে পারেন নতুন ‘Aadhar’ অ্যাপটি (Aadhaar App)।
