Raj-Subhashree : হালিশহরের বাগানে চারাগাছ পুঁতছে ইউভান-ইয়ালিনি, রাজ-শুভশ্রীর খুদেদের আদুরে কীর্তিতে মুগ্ধ নেটদুনিয়া

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউড হোক বা অন্য কোনও সিনে ইন্ডাস্ট্রি—তারকাদের সন্তানদের নিয়ে দর্শকদের কৌতূহল চিরকালীন। টলিউডও (Tollywood) এর বাইরে নয়। তারকা মা-বাবার মতোই তাদের খুদে সন্তানেরাও সমানভাবে লাইমলাইটের কেন্দ্রে। বিশেষত রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) দুই সন্তান ইউভান (Yuvan Chakraborty) ও ইয়ালিনিকে (Yaalini Chakraborty) ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়ই ভাইরাল (Viral Video) হয় এই দুই সেলেব খুদের মজার কাণ্ডকারখানা। এবার শীতের সকালের এক আদুরে দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের।

আরও পড়ুন : Weather Update : নভেম্বরে উধাও শীত! দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, নতুন নিম্নচাপেই দেরি হচ্ছে শীতের আগমন

সপরিবারে হালিশহরের বাড়িতে পৌঁছেই বাগানে চারাগাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly) নিজেই। ভিডিওতে দেখা যায়—মাটিতে বসে নিজের ছোট্ট হাতে অত্যন্ত যত্ন করে চারাগাছ পুঁতছে ইউভান। পাঁচ বছরের এই দুধ-মুখো ছেলেটি যে কাজে কতটা মনোযোগী, তা তার হাসিমুখেই স্পষ্ট। দাদাকে দেখে পিছিয়ে থাকেনি ইয়ালিনিও। মাত্র দু’ বছর বয়স হলেও সে-ও দিব্যি কাজে হাত লাগিয়েছে। দুই ভাইবোনের এই পরিবেশবান্ধব উদ্যোগ দেখে আপ্লুত নেটিজেনরা।

https://www.facebook.com/share/v/1C34pBTnmz/

সোশ্যাল মিডিয়ার (Social Media) কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। কেউ রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) ‘প্যারেন্টিং স্টাইল’ দেখে মুগ্ধ, কেউ আবার লিখেছেন—“সন্তানদের মাটির কাছাকাছি রাখার থেকে বড় শিক্ষা আর হয় না।” একাধিক অনুরাগী জানিয়েছেন, ছোট থেকেই প্রকৃতির সঙ্গে শিশুর যোগ তৈরি হলে তাদের মানসিক উন্নতি ঘটে দ্রুত। ইউভান-ইয়ালিনির এই কাজ তাই আরও বেশি অনুপ্রেরণাদায়ক। ইউভান চক্রবর্তী (Yuvan Chakraborty) এই বছরই সেপ্টেম্বর মাসে পাঁচ বছরে পা দিয়েছে। জন্মের পর থেকেই সে টলিপাড়ার ‘স্টার কিড’দের মধ্যে অন্যতম। তার স্বতঃস্ফূর্ত আচরণ, চঞ্চলতা এবং ক্যামেরা-ফ্রেন্ডলি স্বভাব ভক্তদের মুগ্ধ করে রেখেছে শুরু থেকেই। অন্যদিকে নভেম্বরেই দু’ বছরে পা দেওয়া ইয়ালিনি এখন নিয়মিত স্কুলে যায়। তার আধো-আধো বকুনি, খুনসুটি এবং মিষ্টি হাসি ইতিমধ্যেই অনুরাগীদের মন জয় করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) দুই খুদের এই নতুন বাগানপ্রীতি দেখে মনে হয়েছে—সেলেব সন্তানদের জীবন মানেই শুধুই স্টারডম নয়, বরং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মত সাধারণ ও সুন্দর মুহূর্তও তাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কারণেই হয়তো নতুন ভিডিওটি মুহূর্তেই জায়গা করে নিয়েছে নেটদুনিয়ার অন্তরে।