নিউজ পোল ব্যুরো: বিয়ের মরশুম (Gold Price Today) শুরু হতেই যেন লাগামছাড়া হয়ে উঠেছে সোনা ও রুপোর বাজারদর। একের পর এক দফায় দাম বাড়তে থাকায় মধ্যবিত্ত পরিবারের মাথায় কার্যত চিন্তার ভাঁজ পড়েছে। গতকালই একধাক্কায় প্রায় ৮৭০০ টাকা বৃদ্ধি পেয়েছিল সোনার দাম (Gold Price Today)। তার রেশ কাটতে না কাটতেই আজ ফের সামান্য হলেও চড়ল সোনার দর। শুধু সোনাই নয় (Gold Price Today), পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। উৎসব ও বিয়ের বাজারে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : Weather Update : দক্ষিণে আসছে শীতের হালকা ছোঁয়া, উত্তরবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা
আজ, ২৭ নভেম্বর ২৪ ক্যারেট সোনার দর পৌঁছেছে রীতিমতো রেকর্ড উচ্চতায়। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯২ টাকা। সেই হিসেবে ১০ গ্রাম সোনার দাম এখন ১ লক্ষ ২৭ হাজার ৯২০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ছুঁয়েছে ১২ লক্ষ ৭৯ হাজার ২০০ টাকা (Gold Price Today)। গতকালের তুলনায় আজ ১০০ টাকা করে বেড়েছে এই খাঁটি সোনার দর। বিয়ের বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা ২২ ক্যারেট সোনার দামও কম নয় (Gold Price Today)। আজ ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ হাজার ৭২৬ টাকা। ১০ গ্রাম কিনতে গেলে গুনতে হবে ১ লক্ষ ১৭ হাজার ২৬০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দর দাঁড়িয়েছে ১১ লক্ষ ৭২ হাজার ৬০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে দাম (Gold Price Today)। নিম্ন মানের সোনা হলেও ১৮ ক্যারেট সোনার দামও ক্রমাগত ঊর্ধ্বমুখী। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দর ৯ হাজার ৫৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯৫ হাজার ৯৪০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দর পৌঁছেছে ৯ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকায় (Gold Price Today)। এখানেও গত একদিনে প্রায় ১০০ টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রুপোর বাজারেও একই ছবি। আজ ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ১৬ হাজার ৯১০ টাকা এবং ১ কেজি রুপোর দাম হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ১০০ টাকা। একদিনেই ১০০ টাকা বেড়েছে রুপোর দামও। ফলে গয়না কেনার পরিকল্পনা থাকা বহু পরিবারই এখন নতুন করে বাজেট নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন। বাজারের এই অস্থিরতায় আগামী দিনে আরও দাম বাড়বে কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
