Sonali Khatun: জামিন পেয়েও অনিশ্চয়তা কাটছে না, গর্ভবতী সোনালির কাতর আবেদন মুখ্যমন্ত্রীর কাছে

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) চাঁপাই নবাবগঞ্জে আটকে থাকা অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের (Sonali Khatun) আর্তি ক্রমশ জোরালো হচ্ছে। আদালতের নির্দেশ ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও এখনও তাদের ভারতে ফেরার কোনও নিশ্চয়তা নেই। দেশে ফেরার আশা নিয়েই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের সন্তান যেন জন্মভূমি ভারতের মাটিতেই পৃথিবীর আলো দেখে এই আকুতি জানিয়েই আবারও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সোনালি (Sonali Khatun)।

আরও পড়ুন: Russia: “যুদ্ধ চাই না, কিন্তু প্রস্তুত আমরা”, ইউরোপ নিয়ে পুতিনের কড়া সতর্কবার্তা

বাংলাদেশে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন বীরভূমের তরুণী সোনালি খাতুন (Sonali Khatun) ও তার সঙ্গীরা। অন্তঃসত্ত্বা সোনালি জানান, সুপ্রিম কোর্ট (Supreme Court) ইতিমধ্যেই তাদের ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছে এবং বাংলাদেশের আদালতও জামিন মঞ্জুর করেছে। তবুও ভারত সরকারের তরফে কোনও প্রতিনিধি কিংবা কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এই পরিস্থিতিতে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে করজোড়ে অনুরোধ করেছেন, যেন দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনা হয়। তার কথায়, “আমার সন্তানকে আমি নিজের দেশে জন্ম দিতে চাই। দয়া করে আমাদের আর দেরি করিয়ে রাখবেন না।”

চাঁপাই নবাবগঞ্জে তাদের দেখভাল করছেন বীরভূমের (Birbhum) বাসিন্দা মফিজুল শেখ। তিনি জানান, সোনালি শারীরিকভাবে স্থিতিশীল আছেন এবং বুধবার তাকে চিকিৎসাজনিত কিছু পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। এর মাঝে তারা স্থানীয় ফারুক আলির বাড়িতেই অবস্থান করছেন। পুরো ব্যবস্থা তদারকি করছেন এলাকার আইনজীবী শরিফ এনায়েতুল্লাহ এবং মিনাজ ইসলাম।

সোনালি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, এই কঠিন সময়ে তাদের মানসিক সমর্থন ও সহানুভূতি তার পাশে থাকার শক্তি জুগিয়েছে।মফিজুল আরও ব্যাখ্যা করেন, বাংলাদেশের আদালত জামিন দেওয়ার পর রাতে পুলিশের একটি দল তাদের অবস্থানস্থলে এসেছিল ঠিকই, তবে সেটি নিরাপত্তাজনিত কারণে। কোনওভাবে আটক বা গ্রেপ্তারের প্রশ্ন ছিল না। খাবারের পর তাদের এক রাত থানায় থাকার ব্যবস্থাও করা হয় এবং মঙ্গলবার সকালে তারা পুনরায় বাড়িতে ফিরে আসেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole