Kolkata Metro: রবিবার মেট্রো ধরবেন? সময় বদলাল, জেনে নিন নতুন টাইমিং

কলকাতা

নিউজ পোল ব্যুরো: আগামী রবিবার মেট্রোর সময়সূচিতে আসছে বড় পরিবর্তন। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন–এর দিন পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। সাধারণ রবিবারের তুলনায় এদিন অনেক আগেই বিভিন্ন রুটে মেট্রো চলাচল শুরু হবে। চলুন দেখে নেওয়া যাক ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনের পরিষেবা বদলের পূর্ণ বিবরণ।

আরও পড়ুন:SIR: নিরুদ্দেশ ছেলের সন্ধান মিলল ভোটার তালিকায়! ২৬ বছর পর বাড়িতে ফিরল তরুণ

প্রথমে আসা যাক ব্লু লাইন–এর দিকে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটে সাধারণত রবিবার কিছুটা দেরিতে পরিষেবা শুরু হলেও এদিন পরিস্থিতি অন্যরকম। ডাউন ও আপ মিলিয়ে মোট ১৩৬টি মেট্রো চলবে (৬৮টি করে দুই দিকেই)। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে মেট্রো চলাচল শুরু হবে সকাল ৮টা থেকে, যেখানে অন্য রবিবারে সূচনা হয় সকাল ৯টায়। অপরদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরমুখী পরিষেবা শুরু হবে সকাল ৯টা ৪ মিনিটে। এই রুটে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে—শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে, আর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামমুখী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৩৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৩ মিনিটে। গ্রীন লাইনের পরিবর্তিত সময়সূচি- হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে চলবে মোট ১১০টি মেট্রো (৫৫টি করে উভয় দিকেই)। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো মিলবে সকাল ৯টায়, আর সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছেড়ে যাবে সকাল ৯টা ২ মিনিটে। সাধারণ রবিবারে এই রুটে পরিষেবা শুরু হয় সকাল ৮টায়। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত, হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে, এবং সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৭ মিনিটে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

হলুদ লাইন–এ অন্যান্য রবিবারের মতোই স্বাভাবিক পরিষেবা থাকবে। তবে পুড়লে পার্পল এবং অরেঞ্জ লাইনে–এ রবিবার সারাদিনই মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ পরিবর্তন এমনই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।