নিউজ পোল ব্যুরো: ডিসেম্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আবহাওয়া একেবারেই শীতল হয়ে উঠেছে। এক ধাক্কায় পারদ পতন হয়েছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাগুলিতে। আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ ঠান্ডার প্রভাব (Cold Wave) এখন স্থায়ী রূপ নিয়েছে এবং শীতের আমেজ (Winter Mood) জমবে।
আরও পড়ুন : Riya Gangopadhyay : সব অভিমান ভুলে নতুন পথে রিয়া-অরিন্দম, বিবাহবার্ষিকীতেই মিলনের বার্তা টেলিপাড়ায়
আজ রবিবার (Sunday) সকাল থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব-মেদিনীপুর (East Midnapore), পশ্চিম-মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব-বর্ধমান (East Bardhaman), পশ্চিম-বর্ধমান (West Bardhaman), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়া (Nadia) সব জেলায় সকালবেলা শিশির এবং কুয়াশার দাপট অনুভূত হবে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার হয়ে যাবে। এ মুহূর্তে কোথাও কুয়াশার সতর্কতা (Fog Alert) জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ইতিমধ্যেই ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) থাকবে ১৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া আগামী এক সপ্তাহের আবহাওয়া শুষ্ক (Weather Update) থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গে (North Bengal Weather Update)ও শীতের দাপট দেখাবে। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার (Malda) বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিছু অংশে দৃশ্যমানতা কমে যেতে পারে, তবে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি। তাপমাত্রা (Temperature) বড়সড় হেরফের ছাড়াই শীতের প্রভাব (Cold Weather) বজায় থাকবে। ডিসেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather Update) এবং উত্তরবঙ্গের (North Bengal Weather Update) আবহাওয়া শীতল হয়ে শীতের আনন্দ উপভোগের জন্য প্রস্তুত। কুয়াশা, শিশির ও কম তাপমাত্রার সঙ্গে জমে উঠছে প্রকৃতির শীতের খামখেয়ালিপনা।
