Yogi Adityanath warning on criminals:‘মা-বোনেদের সম্মানহানির চেষ্টা করলে রাস্তার মোড়েই অপেক্ষা যমরাজ’ — এনকাউন্টার নীতি নিয়ে কড়া বার্তা যোগীর!

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো:উত্তরপ্রদেশে অপরাধ নিয়ন্ত্রণ এবং মহিলাদের নিরাপত্তা—দুই বিষয়েই ফের কড়া অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath warning on criminals)। এক সরকারি অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর সরকার অপরাধের বিরুদ্ধে আপসহীন নীতি নিয়েই চলছে এবং ভবিষ্যতেও সেই পথেই অটল থাকবে।মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি—“অপরাধী এবং মাফিয়াদের দৌরাত্ম্যের দিন শেষ। তারা যে পথ দেখাবে, সেই পথেই তাদের জবাব দেওয়া হবে। আমরা সেটা করে দেখিয়েছি। মা-বোন-কন্যাদের সম্মান নিয়ে যারা খেলবে, তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে—তাদের জন্য রাস্তার মোড়ে যমরাজ অপেক্ষা করছে। নরকে পাঠানোর টিকিটের ব্যবস্থা করে দেব।”

আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/06/special-train-south-eastern-railway-indigo-flight-cancellation/

যোগী (Yogi Adityanath warning on criminals) আরও বলেন, আইনকে অমান্য করা বা প্রশাসনকে প্রহসনে পরিণত করার চেষ্টাকে কোনও ভাবেই সহ্য করা হবে না। অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার—‘জিরো টলারেন্স’। তাঁর দাবি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মাফিয়া রাজ নির্মূল ও ধারাবাহিক এনকাউন্টার– সব মিলিয়ে উত্তরপ্রদেশ এখন ‘মাফিয়ামুক্ত রাজ্য’ হিসেবে দৃশ্যমান। তিনি জানান, অতীতে ‘এক জেলা, এক মাফিয়া’-র যে চিত্র ছিল, তা এখন ইতিহাস। সরকার বর্তমানে উন্নয়নের মডেল হিসেবে ‘এক জেলা, এক পণ্য’ এবং ‘এক জেলা, এক কলেজ’ প্রকল্পে জোর দিচ্ছে। অনুষ্ঠানে যোগীকে প্রশ্ন করা হয়—উত্তরপ্রদেশে এনকাউন্টারের নীতি গ্রহণ করার পর অন্যান্য রাজ্যেও একই ধারা দেখা যাচ্ছে। তা হলে কি অপরাধ দমনে ‘ইউপি মডেল’ এখন দেশের সামনে উদাহরণ হয়ে উঠছে? এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার কোনও রাজনৈতিক বিবেচনা নয়, বরং মানুষের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সেই কারণেই অপরাধ দমনে কোনও ছাড় বা রেয়াতের জায়গা নেই।মুখ্যমন্ত্রীর বক্তব্য—উত্তরপ্রদেশে আজ নিরাপত্তার পরিবেশ তৈরি হয়েছে, যার ফলেই বিনিয়োগ থেকে শুরু করে সামাজিক উন্নয়ন—সব ক্ষেত্রেই রাজ্য এগিয়ে চলেছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে তাঁর সরকার ভবিষ্যতেও একই কঠোর নীতি বজায় রাখবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।