Dental Problems: দাঁতের মর্ম না বুঝলে ভয়াবহ বিপদ! গবেষণা বলছে দাঁতের ক্ষয়-মাড়ির প্রদাহ থেকেই বাড়ছে স্ট্রোকের ঝুঁকি

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: দাঁতের যত্নে অবহেলার প্রবণতা দেশজুড়ে বাড়ছে। অন্য অসুখের তুলনায় দাঁতের সমস্যা (Dental Problems) আমরা অনেকেই গুরুত্ব দিই না। ব্যথা হলে ব্যথানাশক খেয়ে সাময়িক স্বস্তি মেলে ঠিকই, কিন্তু মূল রোগ থেকে যায় অচিকিৎসিত। আর এই অচিকিৎসিত দাঁতের ক্ষয় ও মাড়ির রোগ কিন্তু শরীরে ডেকে আনতে পারে মারাত্মক বিপদ স্ট্রোক।

আরও পড়ুন:Cooking chef Salary: ৩০ মিনিটের কাজে মাসে দুই লক্ষ! ‘মহারাজ’-এর রোজগার দেখে অবাক নেটদুনিয়া নতুন বিতর্ক Chef এর বেতন

ন্যাশনাল ওরাল হেলথ সার্ভে জানাচ্ছে, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ কোনও না কোনও দাঁতের সমস্যা (Dental Problems)–য় ভুগছেন। তথ্য অনুসারে, ১৫ বছর বয়সীদের ৬২ শতাংশ, ৩৫–৪৪ বছর বয়সীদের ৭৯.২ শতাংশ এবং ৬৫–৭৪ বছর বয়সীদের প্রায় ৮৫ শতাংশের দাঁতের রোগ রয়েছে। কিন্তু দাঁতের ব্যথা বা মাড়ির প্রদাহকে অনেকেই গুরুত্ব দেন না। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক দল সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ২০২৫ সালে ‘নিউরোলজি’তে প্রকাশিত ওই গবেষণা বলছে— যাঁদের একই সঙ্গে মাড়ির রোগ এবং দাঁতের ক্ষয় রয়েছে, তাঁদের ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় ৮৬ শতাংশ বেশি। গুরুতর মাড়ির রোগে মুখগহ্বরে তৈরি হওয়া ব্যাকটেরিয়া রক্তে মিশে যায় এবং প্রদাহ বাড়ায়। এর ফলে হৃদ্‌যন্ত্র ও রক্তনালী সংকুচিত হয়ে ধমনী ব্লক হতে পারে, যা স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। অর্থাৎ অবহেলিত দাঁতের সমস্যা (Dental Problems) সরাসরি হৃদ্‌রোগের সঙ্গে সম্পর্কযুক্ত।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিচর্যা করলে দাঁতের সমস্যা (Dental Problems)-র ঝুঁকি অনেকটাই কমে। দিনে দু’বার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা, দাঁত-জিহ্বা-তালু পরিষ্কার রাখা, প্রতিদিন ফ্লস ব্যবহার করা এবং প্রয়োজন অনুযায়ী মাউথওয়াশ ব্যবহার করা অত্যন্ত জরুরি। পাশাপাশি খাদ্যাভ্যাসে চিনির মাত্রা কমানো, খাবারের পরে কুলকুচি করা এবং ধূমপান-তামাক সম্পূর্ণ বাদ দেওয়াই শ্রেয়। চিকিৎসকেরা বলছেন, প্রতি ছ’মাসে একবার ডেন্টিস্টের কাছে চেক-আপ করলে অজান্তেই বাড়তে থাকা দাঁতের সমস্যা (Dental Problems) দ্রুত ধরা পড়ে এবং চিকিৎসা সহজ হয়।সার্বিকভাবে বার্তা একটাই অবহেলা নয়, সময়মতো যত্নই পারে দাঁতের সমস্যা (Dental Problems) ঠেকিয়ে স্ট্রোকের মতো মারাত্মক বিপদ কমাতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole