নিউজ পোল ব্যুরো: অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই (Aishwarya Rai)-এর বিচ্ছেদ নিয়ে গত দেড় বছর ধরে জল্পনা থামার নাম নেই। নেটমাধ্যমে প্রায় প্রতিদিনই নতুন দাবি, নতুন ব্যাখ্যা। কখনও দু’জনের আলাদা থাকা, কখনও আবার অনুষ্ঠানমঞ্চে ঐশ্বর্যার নামের পাশে ‘বচ্চন’ না থাকার মতো বিষয়গুলি নতুন করে আগুনে ঘি ঢেলেছে। তারকা-জুটি হিসেবে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন উঠছে—এই চর্চার অভিঘাত পড়ছে না তো তাঁদের মেয়ে আরাধ্যার মনে?
আরও পড়ুন:Hritick Roshan: ‘ধুরন্ধর’-এর রাজনীতি নিয়ে হৃতিক রোশন এর তির্যক মন্তব্যে নতুন বিতর্কের ঝড়
আরাধ্যা শুরু থেকেই আলোচনার কেন্দ্রে থাকা এক তারকা-সন্তান। স্কুলের অনুষ্ঠানে গিয়ে হোক বা প্রকাশ্যে মা–বাবার সঙ্গে দেখা দেওয়া—সবসময় ক্যামেরার নজর তার দিকে। তবু তার শিক্ষা, আচরণ, বিনয় নিয়ে শিল্পী-সমাজ থেকে সাধারণ মানুষ—অনেকেই প্রশংসা করেন। অভিষেক জানিয়েছেন, বয়স বাড়লেও আরাধ্যা এখনও কোনও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না। ফোন নেই, সোশ্যাল মিডিয়ার আবহেও নেই। কিন্তু বর্তমান প্রজন্মের মতো ল্যাপটপে পড়াশোনা, ইন্টারনেট ব্যবহার তো করতেই হয়। ফলে বাইরের ঝড় তাকে একেবারেই না ছুঁয়ে যাওয়া কি সম্ভব? অভিষেকের কথায়, ‘‘আরাধ্যা খুব পরিণত মেয়ে। ও এসব বিষয়ে ভাবিত নয়। স্কুল, হোমওয়ার্ক—এসবেই মগ্ন থাকে। গুগলে আমাদের নাম সার্চ করে দেখারও আগ্রহ নেই ওর।’’ অভিনেতার মতে, এ সব সম্ভব হয়েছে ঐশ্বর্যা রাই (Aishwarya Rai)-এর শিক্ষাদান ও মানসিক দৃঢ়তার জন্য। তিনি নাকি মেয়েকে সবসময় শিখিয়েছেন—চারপাশের শোরগোল, গুজবে কান না দিয়ে নিজের কাজে মন দিতে।
পরিবারের ঘনিষ্ঠদের মতে, আরাধ্যার মানসিক সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন ঐশ্বর্যা রাই (Aishwarya Rai)। বাইরে কী বলা হচ্ছে, কোন গুজব ছড়াচ্ছে—সেসব থেকে মেয়েকে দূরে রাখতেই সচেষ্ট তিনি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সন্তানকে একটি স্বাভাবিক পরিবেশ দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য। অন্যদিকে, অভিষেকও বলছেন, ‘‘আমরা পরিবার হিসেবে খুব সৎ এবং পরস্পরের পাশে দাঁড়াই।’’ বিচ্ছেদের গুঞ্জন যতই বাড়ুক, আরাধ্যার সামনে কোনও নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে দেন না দু’জনেই। বর্তমান পরিস্থিতিতে তারকা-পরিবারের প্রতি এই আবেগগত দায়িত্ববোধই যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে। আর সেটার কেন্দ্রেই রয়েছেন ঐশ্বর্যা রাই (Aishwarya Rai) ও তাঁর মেয়ে আরাধ্যা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
