নিউজ পোল ব্যুরো: উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে শীতের প্রভাব এখন বেশ স্পষ্ট (Weather Update)। রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নীচে নেমে যাচ্ছে, আবার দিনের বেলাতেও ঠান্ডার অনুভূতি বজায় থাকছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রায় বড় কোনও ওঠানামার সম্ভাবনা আপাতত নেই। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দু’ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের (IMD) মতে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শক্তিশালী ওয়েস্টারলি জেট স্ট্রিম। এই দুই আবহাওয়াগত কারণের যৌথ প্রভাবেই বাংলায় শীতের আমেজ স্থায়ী হচ্ছে। ফলে আগামী দিনগুলোতেও শীতের দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস (Weather Update)।
আরও পড়ুন : Shatadru Dutta Arrest: বিমানবন্দর থেকে গ্রেফতার শতদ্রু দত্ত
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন চোখে পড়বে না। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা একটু বেশি থাকলেও সেখানেও পারদ ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ভোরের দিকে পশ্চিমের জেলা ও উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা সামান্য কমতে পারে। তবে ঘন কুয়াশা নিয়ে কোনও রকম সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক এবং বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সামান্য ওঠানামা হলেও তাপমাত্রা এখনও ১৫ ডিগ্রির আশপাশেই রয়েছে (Weather Update)। চলতি ডিসেম্বরে ইতিমধ্যেই দু’বার কলকাতার পারদ ১৪ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী কয়েক দিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে বলে জানানো হয়েছে। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বেশ জোরালো হবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গে শীতের সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব আরও বেশি থাকবে (North Bengal Weather Update)। প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে কুয়াশা ঘন হতে পারে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ওপরের দিকের পাঁচ জেলায় তা থাকবে ৯ থেকে ১১ ডিগ্রির ঘরে। মালদা ও আশপাশের নিচু এলাকাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা(Weather Update)।
