Viral Video : বিয়ে ঠিক আগের মুহূর্তে প্রাক্তনকে দেখা! ভাইরাল ভিডিও নিয়ে তীব্র বিতর্ক

অফবিট

নিউজ পোল ব্যুরো: লাল লেহেঙ্গা, ভারী গয়না আর নিখুঁত বিয়ের সাজ—সব মিলিয়ে দেখলে মনে হয় নতুন জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এক কনে। কিন্তু বাস্তবে সেই সাজ হয়ে উঠেছিল অতীতের সঙ্গে শেষবারের মতো মুখোমুখি হওয়ার উপলক্ষ। এই ঘটনার ভিডিও (Viral Video) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এবং শুরু হয়েছে তীব্র আলোচনা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে (Viral Video) দেখা যায়, বিয়ের সাজে এক তরুণী গাড়িতে বসে ফোনে কথা বলছেন। কিছুক্ষণ পর তিনি গাড়ি থেকে নামেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবকের দিকে ছুটে যান তিনি। দু’জনের মধ্যে কথা শুরু হতেই আবেগ আর চোখের জল সামলাতে পারেননি তরুণী। একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। কোনও অভিযোগ নেই, কোনও তর্ক নেই—শুধু না বলা অনুভূতিগুলোই যেন সেই মুহূর্তে প্রকাশ পায় । যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ পোল বাংলা ।

আরও পড়ুন : Jio Plan : নতুন বছরের আগাম উপহার অম্বানির Jio-র, তিনটি বিশেষ ‘হ্যাপি নিউ ইয়ার’ প্রিপেড প্ল্যানের চমক

এই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তরুণীর। তাই স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে নৈতিকতা ও সম্মানবোধ নিয়ে। নেটিজেনদের বড় অংশের মতে, বিয়ের ঠিক আগে প্রাক্তনের সঙ্গে এমন আবেগঘন সাক্ষাৎ ভবিষ্যৎ জীবনসঙ্গীর প্রতি চরম অসম্মান। তাদের বক্তব্য, বিয়ে মানেই পুরনো অধ্যায় বন্ধ করে নতুন পথে এগোনো, সেখানে অতীতের সম্পর্কের জায়গা থাকা উচিত নয়। আবার সোশ্যাল মিডিয়ার (Social Media) একাংশ বিষয়টিকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। তাদের মতে, কোনও সম্পর্ক পুরোপুরি শেষ করার জন্য শেষবার দেখা করা অনেকের কাছে মানসিকভাবে প্রয়োজনীয় হতে পারে। এতে ভবিষ্যতে অনিশ্চয়তা বা চাপ কমে। তবে এই মতের সঙ্গেও জুড়ে দেওয়া হয়েছে একটি বড় শর্ত—ভবিষ্যৎ সঙ্গীর অনুভূতি ও সম্মানকে অগ্রাধিকার দেওয়া।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মনোবিদদের মতে, দাম্পত্য জীবনের ভিত্তি হল বিশ্বাস ও স্বচ্ছতা। বিয়ের আগে এমন কোনও পদক্ষেপ যা সঙ্গীর আস্থায় ফাটল ধরাতে পারে, তা ভবিষ্যতে সম্পর্কের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। একবার বিশ্বাসে চিড় ধরলে তা জোড়া লাগানো সহজ নয়। এই ভাইরাল ভিডিও (Viral Video) শুধু একটি ব্যক্তিগত মুহূর্তের দলিল নয়, বরং সম্পর্ক, সীমারেখা ও বিশ্বাস নিয়ে বৃহত্তর সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ এটিকে সতর্কবার্তা হিসেবে দেখছেন, কেউ আবার জীবনের কঠিন আবেগী সিদ্ধান্তের প্রতিফলন বলেই মানছেন। তবে এটুকু নিশ্চিত, কয়েক সেকেন্ডের একটি ভিডিওই (Viral Video)নতুন করে ভাবতে বাধ্য করেছে—ভালবাসা, বিয়ে আর বিশ্বাসের প্রকৃত মানে আসলে কী।