Jio Plan : নতুন বছরের আগাম উপহার অম্বানির Jio-র, তিনটি বিশেষ ‘হ্যাপি নিউ ইয়ার’ প্রিপেড প্ল্যানের চমক

প্রযুক্তি লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলেই স্পষ্ট, আরও একটি বছরের শেষ দোরগোড়ায়। হাতে গোনা কয়েকদিন পরই শুরু হতে চলেছে নতুন বছর। এই বিশেষ মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতেই প্রিপেড গ্রাহকদের জন্য আগাম উপহার নিয়ে হাজির হয়েছে মুকেশ অম্বানির সংস্থা Jio। নতুন বছরের শুভেচ্ছা হিসেবে সংস্থা নিয়ে এসেছে তিনটি বিশেষ ‘হ্যাপি নিউ ইয়ার’ রিচার্জ প্ল্যান, (Jio Plan) যেখানে ডেটা, কলিংয়ের পাশাপাশি রয়েছে ওটিটি (OTT) ও প্রিমিয়াম পরিষেবার চমকপ্রদ সুবিধা।

আরও পড়ুন : Weather Update : পৌষের শুরুতেই উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে থমকেছে পারদ পতন

সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ অফারের অন্যতম আকর্ষণ হল একটি বার্ষিক প্রিপেড রিচার্জ প্ল্যান (Jio Plan) । এই প্ল্যানের মূল্য রাখা হয়েছে ৩৫৯৯ টাকা। একবার রিচার্জ (Recharge) করলেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং দৈনিক ২.৫ জিবি হাই-স্পিড ডেটা। তবে এই প্ল্যানের (Jio Plan) সবচেয়ে বড় চমক হল নতুন বছরের উপহার। অতিরিক্ত কোনও খরচ ছাড়াই মিলবে ১৮ মাসের জন্য Gemini Pro ব্যবহারের সুযোগ, যার বাজারমূল্য প্রায় ৩৫,১০০ টাকা। শুধু তাই নয়, সঙ্গে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২ টিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ সুবিধা, যা কাজ ও বিনোদন—দু’ক্ষেত্রেই অত্যন্ত উপযোগী।এছাড়াও নতুন বছরের অফারে রয়েছে একটি মাসিক রিচার্জ প্ল্যান (Jio Plan)। এই প্ল্যানের দাম ৫০০ টাকা। এতে প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং দিনে ১০০টি করে মেসেজের সুবিধা মিলবে। বিনোদনপ্রেমীদের জন্য এই প্ল্যান আরও আকর্ষণীয়, কারণ এতে বিনামূল্যে ব্যবহার করা যাবে YouTube Premium, JioHotstar, Amazon Prime, Sony LIV, ZEE5, Hoichoi-সহ একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এখানেও গ্রাহকরা পাবেন ১৮ মাসের জন্য বিনামূল্যে Gemini Pro ব্যবহারের সুযোগ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান হিসেবে থাকছে Jio Flexi Pack। মাত্র ১০৩ টাকায় ২৮ দিনের জন্য এই প্ল্যানে (Jio Plan) মিলবে মোট ৫ জিবি ডেটা। পাশাপাশি বিনোদনের জন্য গ্রাহকদের দেওয়া হবে একাধিক অপশন, যার মধ্যে থেকে একটি বেছে নেওয়া যাবে। এই অপশনগুলির মধ্যে রয়েছে বিভিন্ন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের (OTT Platform) সংমিশ্রণ। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য ডেটা, বিনোদন ও প্রিমিয়াম পরিষেবার এক জমজমাট প্যাকেজ সাজিয়ে দিয়েছে Jio।