নিউজ পোল ব্যুরো: বিশ্বজুড়ে ডিজিটাল নিরাপত্তা ও কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষা (Online Safety) নিয়ে যখন তীব্র আলোচনা চলছে, ঠিক সেই সময়েই একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ বছরের কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া (Social Media) ব্যবহার নিষিদ্ধ করে নজির গড়েছে অস্ট্রেলিয়া (Australia social media ban under 16)। এবার একই পথে, তবে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, এগোতে চলেছে ব্রিটেন। নারী ও মহিলাদের বিরুদ্ধে অনলাইন হিংসা এবং অশালীন কনটেন্টের রাশ টানতেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটেন সরকার (Online Safety Act)।
আরও পড়ুন : Digha : বড়দিন ও বর্ষবরণে উপচে পড়বে দীঘা, ভিড় সামলাতে কড়া নিরাপত্তা ও আলোর সাজে প্রস্তুত সমুদ্র শহর
সূত্রের খবর, খুব শিগগিরই ব্রিটেনে অশ্লীল বা নগ্ন ছবি ও ভিডিও দেখার আগে ব্যবহারকারীদের বয়সের প্রমাণ দিতে হবে (Online Safety)। এই নিয়ম কার্যকর হবে আইওএস এবং অ্যান্ড্রয়েড—উভয় ধরনের স্মার্টফোনেই (Apple iOS, Google Android)। অর্থাৎ, অ্যাপেল ও গুগলের ডিভাইসে থাকা ব্যবহারকারীরা যদি আপত্তিকর কনটেন্ট অ্যাক্সেস করতে চান, তাহলে আগে তাদের প্রমাণ করতে হবে যে তারা প্রাপ্তবয়স্ক। ব্রিটেন প্রশাসনের তরফে জানানো হয়েছে, বয়স যাচাইয়ের জন্য বায়োমেট্রিক প্রযুক্তি (Biometric age verification) অথবা সরকারি পরিচয়পত্র (Government ID verification) ব্যবহার করা হতে পারে। কোন পদ্ধতিতে এবং কীভাবে এই যাচাই প্রক্রিয়া চলবে, তা নিয়ে শীঘ্রই নির্দিষ্ট নিয়মাবলি প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে এই ব্যবস্থা শুধুমাত্র স্মার্টফোনের ক্ষেত্রেই চালু করা হবে। পরবর্তী ধাপে ধীরে ধীরে ডেস্কটপ ও ল্যাপটপ ব্যবহারকারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য করা হবে বলে জানা গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, অ্যাপেল এবং গুগল ইতিমধ্যেই শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য বিভিন্ন সেফটি ফিচার চালু করেছে (Parental control, Content safety features)। তবে ব্রিটেন সরকার চাইছে, আইনগতভাবে সব প্ল্যাটফর্মে একযোগে এই ব্যবস্থা কার্যকর হোক। ফলে বিষয়টি টেক জায়ান্টদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই ধরা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিও (WhatsApp, Snapchat) এই উদ্যোগে সামিল হয়, তাহলে অনলাইন অশ্লীলতা ও অপব্যবহার রুখতে আরও শক্ত ভিত তৈরি করা সম্ভব হবে। এর আগে অস্ট্রেলিয়ায় ১০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে অনূর্ধ্ব ১৬-দের সোশাল মিডিয়া নিষিদ্ধ আইন। টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি হলেও ইউটিউব কিডসের মতো শিক্ষামূলক মাধ্যমে ছাড় দেওয়া হয়েছে (TikTok ban, Instagram restriction)। তবে আইন চালু হওয়ার পর থেকেই সেখানে শুরু হয়েছে প্রতিবাদ। এমনকি নিউ সাউথ ওয়েলসের বহু কিশোর-কিশোরী আদালতের দ্বারস্থ হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশ্বজুড়ে নতুন করে প্রশ্ন উঠছে—ডিজিটাল স্বাধীনতা বনাম অনলাইন সুরক্ষা (Online Safety)। ব্রিটেনের পদক্ষেপের দিকে এখন তাকিয়ে গোটা বিশ্ব। অনেকেরই ধারণা, অদূর ভবিষ্যতে আরও দেশ এই পথ অনুসরণ করতে পারে।
