Lionel Messi Kolkata event controversy:’মন্ত্রীরই প্রায় ৩০০ জন আমন্ত্রিত ছিলেন মেসির অনুষ্ঠানে’ যুবভারতী কাণ্ডে জেরায় বিস্ফোরক দাবি শতদ্রুর!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে (Lionel Messi Kolkata event controversy) ঘিরে সৃষ্ট নজিরবিহীন বিশৃঙ্খলার তদন্তে ক্রমেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওই অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি বিধাননগর দক্ষিণ থানার পুলিশ হেফাজতে রয়েছেন এবং ধারাবাহিক জেরা চলছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে শতদ্রু দাবি করেছেন, ঘটনার দিন মাঠে ইভেন্ট পরিচালনার জন্য তাঁর সংস্থার প্রায় ১৫০ জন কর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আমন্ত্রিত প্রায় ৩০০ জন অনুষ্ঠানে হাজির ছিলেন বলেও তিনি পুলিশের কাছে জানিয়েছেন। শতদ্রুর বক্তব্য অনুযায়ী, ওই আমন্ত্রিতদের অধিকাংশই মন্ত্রীর ঘনিষ্ঠ একটি ক্লাবের সঙ্গে যুক্ত। যদিও এই বিষয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আগেই তিনি জানিয়েছিলেন, সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত চলাকালীন তিনি কোনও মন্তব্য করবেন না।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/21/how-to-identify-adulteration-in-roasted-grams-and-chana-dal/

সূত্রের দাবি, পুলিশের কাছে শতদ্রু অভিযোগ করেছেন, মেসি মাঠে প্রবেশ করার পর থেকেই গোটা অনুষ্ঠান আর পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। পূর্বনির্ধারিত ফ্লো-চার্ট ভেঙে পড়ে এবং মেসির (Lionel Messi Kolkata event controversy) চলাচল কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বারবার ‘হাফ হাগ’ করা এবং অতিরিক্ত সেলফি তোলার চেষ্টায় মেসি ও তাঁর সঙ্গীরা বিরক্ত হয়ে পড়েন বলে জেরায় জানিয়েছেন শতদ্রু। সেই থেকেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, জেরার সময় শতদ্রু দাবি করেছেন, গোটা অনুষ্ঠান আয়োজনের পেছনে খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। ‘গ্রেটেস্ট অফ অল টাইম ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে মেসির পারিশ্রমিকই ছিল আনুমানিক ৮৯ কোটি টাকা। এর সঙ্গে জিএসটি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ হলে মোট ব্যয় প্রায় ১০০ কোটিতে পৌঁছয়। তদন্তকারীদের দাবি, শতদ্রুর দেওয়া তথ্য অনুযায়ী মোট খরচের মধ্যে প্রায় ৩০ কোটি টাকা এসেছে আদানি-সহ একাধিক স্পনসর সংস্থার কাছ থেকে। আরও ৩০ থেকে ৩৫ কোটি টাকা এসেছে হায়দরাবাদ থেকে। বাকি অর্থ টিকিট বিক্রির মাধ্যমে তোলার পরিকল্পনা ছিল। কলকাতায় টিকিট বিক্রি থেকে প্রায় ২০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ছিল বলেও জেরায় জানিয়েছেন শতদ্রু। এদিকে যুবভারতীতে সেদিনের বিশৃঙ্খলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার আর্থিক দায় নির্ধারণের বিষয়েও তদন্ত জোরদার হয়েছে। পুলিশের তরফে টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থাকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানানো হয়েছে, আপাতত ওই অর্থ আয়োজক সংস্থাকে না দিতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তদন্ত সূত্রে খবর, ক্ষয়ক্ষতির টাকা ওই তহবিল থেকেই আদায় করার দাবি উঠেছে। উল্লেখযোগ্যভাবে, শুক্রবার বিধাননগর কমিশনারেটের পুলিশ শতদ্রু দত্তর হুগলির রিষড়ার বাড়িতেও তল্লাশি চালায়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।