U19 World Cup Team : বড় দায়িত্বে বৈভব! ঘোষিত হল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের দল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: স্বপ্নপূরণ হল বৈভব সূর্যবংশীর (Vaibhab Suryavanshi)। ভারতীয় দলে বড় দায়িত্ব পেলেন ভারতের এই শিশু তারকা ক্রিকেটার। আসন্ন অনূর্ধ্ব-১৯ (India U19) বিশ্বকাপ এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিশ্বকাপের জন্য আয়ুশ মাত্রেকে অধিনায়ক নির্বাচন করা হলেও, দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।

আরও পড়ুন:Harmanpreet Kaur : সফলতম ক্যাপ্টেন হিসেবে নজির গড়লেন হরমনপ্রীত কৌর

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে আয়ুশ মাত্রের হাতে। তবে চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি খেলতে পারবেন না। শুধু আয়ুশ নন, বিশ্বকাপের সহ-অধিনায়ক বিহান মালহোত্রাও চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন।

আয়ুশ এবং বিহানের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। এত অল্প বয়সে ভারতীয় দলের অধিনায়ক হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় দলে সুযগ পেয়ে ১৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন, সেই সঙ্গে বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সুযোগ পেতে চলেছেন বৈভব। এই সফরে তাঁর ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন অ্যারন জর্জ।

বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচি:

• দক্ষিণ আফ্রিকা সফর: বিশ্বকাপের আগে ৩, ৫ এবং ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত।

• অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ঘোষিত ভারতীয় স্কোয়াড:

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারত দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হারবংশ সিং (উইকেটকিপার), আর.এস. অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, মহম্মদ ইনান, হেনিল প্যাটেল, ডি. দীপেশ, কিষাণ কুমার সিং, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারত দল: আয়ুশ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হারবংশ সিং (উইকেটকিপার), আর.এস. অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, মহম্মদ ইনান, হেনিল প্যাটেল, ডি. দীপেশ, কিষাণ কুমার সিং এবং উদ্ধব মোহন।