Purulia: শুনানিতে যাওয়ার পথে নিখোঁজ, পরে রেললাইন থেকে উদ্ধার পুরুলিয়ার বৃদ্ধের দেহ

রাজ্য

নিউজ পোল ব্যুরো: পুরুলিয়ার পাড়া ব্লকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় শোক ও ক্ষোভে উত্তাল এলাকা। এসআইআর শুনানি , ভোটার তালিকা যাচাই , নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মধ্যেই প্রাণ হারালেন ৮২ বছরের বৃদ্ধ দুর্জন মাঝি। পরিবারের অভিযোগ, অযথা হয়রানি ও মানসিক চাপে ভেঙে পড়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।

আরও পড়ুন:Diabetes Symptoms: শিশুদের শরীরে নীরবে বাসা বাঁধছে টাইপ ৫ ডায়াবিটিস, কোন লক্ষণে সাবধান হবেন অভিভাবকরা?

পুরুলিয়া জেলার আনাড়া গ্রাম পঞ্চায়েতের চৌতালা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝি দীর্ঘদিন ধরেই ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকাতেও তার নাম ছিল। সাম্প্রতিক সময়ে এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি যথারীতি এনুমারেশন ফর্ম পূরণ করেন। তা সত্ত্বেও আচমকাই তার কাছে শুনানির নোটিস পৌঁছয়। নোটিসে জানানো হয়, সোমবার দুপুর ১টায় পাড়া ব্লক অফিসে তাকে হাজির হতে হবে। এই নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃদ্ধ। ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না। পরিবারের সদস্যদের কাছে বারবার উদ্বেগ প্রকাশ করছিলেন—সময়ে পৌঁছতে পারবেন তো? সোমবার সকালে তিনি জানান, টোটো ধরে ব্লক অফিসে যাবেন। সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বেরোনোর পর দীর্ঘ সময় কেটে গেলেও আর ফেরেননি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর আসে, বাড়ি থেকে কিছুটা দূরে আনাড়া-রুকনি রেললাইনের ধারে তার নিথর দেহ উদ্ধার হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্জনের বাড়িতে ছুটে যান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটি আচার্য, ব্লক সভাপতি মনোজ সাহা, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো-সহ একাধিক নেতা। তাঁদের অভিযোগ, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও একজন বৃদ্ধকে অকারণে শুনানিতে ডেকে মানসিক চাপে ফেলা হয়েছে। এই ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশনের দায় রয়েছে বলেও তারা দাবি করেন।তাদের বক্তব্য, এই ঘটনার প্রেক্ষিতে পাড়া থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। বৃদ্ধ দুর্জন মাঝির মৃত্যু শুধুই একটি দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক অবহেলার ফল—এমনটাই দাবি স্থানীয়দের।