North Bengal : চিকেনস নেক করিডর সুরক্ষায় বড় পদক্ষেপ!তিস্তায় সেভক–এলেনবাড়ি নতুন চার লেনের সেতু নির্মাণে ১১৭২ কোটির টেন্ডার

রাজ্য

নিউজ পোল ব্যুরো: ‘চিকেনস নেক’ করিডোরকে (Chicken’s Neck Corridor, Siliguri Corridor) আরও সুরক্ষিত ও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হল আরেকটি বড় পদক্ষেপ। তিস্তা নদীর (Teesta River) উপর সেভক–এলেনবাড়ি (Sevok–Ellenbari Bridge) নতুন সেতু নির্মাণের জন্য শুরু হয়ে গেল টেন্ডার প্রক্রিয়া। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকা। এই নতুন সেতু তৈরি হলে ঐতিহাসিক করোনেশন সেতুর (Coronation Bridge) উপর যানবাহনের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দার্জিলিং, সিকিম ও ডুয়ার্সের সঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে, যা পর্যটন শিল্পে নতুন গতি আনবে (North Bengal)।

আরও পড়ুন : ED chargesheet sand smuggling:বালি পাচার মামলায় ইডির চার্জশিট, আর্থিক অনিয়মের অঙ্ক প্রায় ১৪৫ কোটি টাকা!

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (National Highways Authority of India – NHAI) সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রায় ১ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। তারই ভিত্তিতে নতুন বছরের শুরুতে ১ হাজার ১৭২ কোটি ৭৭ লক্ষ টাকার টেন্ডার ডাকা হয়েছে। এই অর্থের মধ্যেই সেতু নির্মাণ, জমি অধিগ্রহণ, পরিবেশ সংক্রান্ত ব্যয়-সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, করোনেশন সেতুর বিকল্প হিসেবে একটি আধুনিক চার লেনের সেতু নির্মিত হবে। নতুন সেতু চালু হলে যাতায়াতের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার কমে যাবে, ফলে সময় ও জ্বালানি—দুটোই সাশ্রয় হবে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এই প্রকল্পকে উত্তরবঙ্গের জন্য “ঐতিহাসিক মুহূর্ত” বলে উল্লেখ করেছেন। তার কথায়, নতুন সেতু চালু হলে করোনেশন সেতুকে অক্ষত রেখে যান চলাচল নির্বিঘ্ন করা সম্ভব হবে। একই সঙ্গে দার্জিলিং, সিকিম ও ডুয়ার্সের মধ্যে সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে (North Bengal)। তিনি আরও জানান, চার লেনের এই সেতু ‘চিকেনস নেক’ করিডরের কৌশলগত গুরুত্ব বহুগুণ বাড়াবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, প্রায় ২২ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি (Siliguri) করিডর ভারতের কাছে ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। এই অঞ্চল ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন। সীমান্ত সংলগ্ন হওয়ায় এখানে নিরাপত্তা চ্যালেঞ্জও বেশি। অতীতে একাধিকবার এই করিডরকে ঘিরে জঙ্গি তৎপরতা, পাচার চক্র ও আন্তর্জাতিক রাজনীতির আলোচনা উঠে এসেছে। সেই কারণেই বিকল্প সেভক সেতু নির্মাণকে দেশের নিরাপত্তা ও দ্রুত সামরিক প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই করোনেশন সেতুর উপর চাপ কমাতে বিকল্প সেতুর দাবি উঠছিল (North Bengal)। অবশেষে ছয় বছরের প্রচেষ্টায় সেই দাবি বাস্তবের পথে। নতুন সেতু তৈরি হলে একদিকে যেমন ঐতিহ্যবাহী করোনেশন সেতু সংরক্ষিত থাকবে, তেমনই উত্তরবঙ্গের যোগাযোগ, পর্যটন ও নিরাপত্তা—তিন ক্ষেত্রেই আসবে বড় পরিবর্তন (North Bengal)।