নিউজ পোল ব্যুরো: গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) দিনের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হলেও শীতের দাপট একেবারেই কমেনি। উত্তুরে হাওয়ার প্রবল প্রভাবেই রাজ্যজুড়ে এখনও কাঁপুনি জারি। আবহাওয়া দফতর (IMD) জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ফের তাপমাত্রা নামতে শুরু করবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও শীতের অনুভূতি আরও তীব্র হবে (Kolkata Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে বসবে শীত। আজ থেকে পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে (Weather Update)। এরপরের তিন দিন তাপমাত্রা মোটামুটি একই স্তরে স্থির থাকবে। আপাতত বড়সড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের ইঙ্গিত নেই। বর্তমানে দক্ষিণবঙ্গের বহু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকলেও চলতি সপ্তাহে তা ফের নিচের দিকে নামতে পারে (Weather Update)। মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা সাময়িকভাবে বেড়েছিল। তবে সেই প্রভাব কাটতেই আবার উত্তুরে হাওয়ার জেরে শীতের দাপট বাড়ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি কুয়াশাও বাড়ছে চিন্তা। দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে কুয়াশার সতর্কতা (Dense Fog Warning)। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া ও বীরভূমে কুয়াশার দাপট তুলনামূলক বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) শীতের প্রকোপ আরও বাড়তে চলেছে। সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটারে (Darjeeling Weather) । আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। পাহাড়ি ও সমতল মিলিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনার পাশাপাশি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে(Darjeeling Weather)। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও চলতি সপ্তাহে উত্তরবঙ্গে শীতের কামড় আরও তীক্ষ্ণ হবে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Update)।
