Aditi Munshi : মা হলেন গায়িকা ও বিধায়ক অদিতি মুন্সী, পুত্রসন্তানের জন্মে খুশির হাওয়া পরিবারে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বিখ্যাত সঙ্গীতশিল্পী ও রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর (Aditi Munshi) জীবনে এল এক নতুন অধ্যায়। রবিবার সকালে তাদের সংসারে খুশির আলো ছড়িয়ে পড়ে। সকাল প্রায় ১০টা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অদিতি। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, মা ও সদ্যোজাত—দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন। প্রথম সন্তানের আগমনে স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছে অদিতি (Aditi Munshi)-দেবরাজের (Devaraj Chakraborty) পরিবার, আত্মীয়স্বজন ও অনুরাগীরা।ভক্তিমূলক গান গেয়ে রাজ্যবাসীর হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন অদিতি মুন্সী (Aditi Munshi)। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরই জনপ্রিয়তার শিখরে পৌঁছন তিনি। পরবর্তী সময়ে সঙ্গীতের মঞ্চ পেরিয়ে রাজনীতির ময়দানেও পা রাখেন এই শিল্পী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজারহাট গোপালপুরের বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অদিতি।

আরও পড়ুন : Weather Update : কলকাতায় বাড়ছে তাপমাত্রা, তবে শীতের বিদায় নয়—দক্ষিণে শুষ্ক আবহাওয়া, উত্তরে কুয়াশা ও কোল্ড ডে সতর্কতা

অন্যদিকে, তার স্বামী দেবরাজ চক্রবর্তী (Devaraj Chakraborty) তৃণমূল কংগ্রেসের পরিচিত যুবনেতা। ২০১৫ সাল থেকে বিধাননগর পুরসভার কাউন্সিলর হিসেবে কাজ করছেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিধাননগর পুরনিগম নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয়ে মেয়র পারিষদ হিসেবেও দায়িত্ব পান দেবরাজ (Devaraj Chakraborty)। রাজনীতি ও প্রশাসনিক কাজের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও সক্রিয় তিনি। ২০১৮ সালে অদিতি ও দেবরাজের বিবাহ হয়। গানের জগৎ এবং রাজনীতির ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনকে সুন্দরভাবে সামলে চলেছেন এই তারকা দম্পতি। বিধায়ক হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে অদিতিকে। অন্যদিকে দেবরাজও পুরসভা ও দলের কাজে সমানভাবে সক্রিয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-

https://youtube.com/@thenewspole

অদিতি (Aditi Munshi) যে মা হতে চলেছেন, সেই খবর ঘিরে আগেই জল্পনা শুরু হয়েছিল। যদিও শিল্পী বা তার স্বামী কেউই প্রকাশ্যে কিছু জানাননি। অদিতি (Aditi Munshi) শুধু বলেছিলেন, সময় এলেই তিনি সুখবর দেবেন। সেই বক্তব্যের পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরদার হয়। শেষবার অদিতিকে একটি বেসরকারি চ্যানেলের গানের রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল। অন্তঃসত্ত্বা হওয়ার পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। আপাতত সন্তানের জন্মের পর কিছুদিন সম্পূর্ণ বিশ্রামেই থাকবেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। নতুন সদস্যের আগমনে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন অদিতি মুন্সী (Aditi Munshi) ও দেবরাজ চক্রবর্তী (Devaraj Chakraborty)।