নিউজ পোল ব্যুরো: সংসারের টানাপোড়েনে আজ অনেকেরই নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। অনিয়মিত আয়, হঠাৎ কাজ হারানো বা পারিবারিক জরুরি খরচের চাপে সবচেয়ে আগে যে জায়গাটিতে ছেদ পড়ে, তা হল জীবনবিমার প্রিমিয়াম (LIC Policy)। নিয়মিত প্রিমিয়াম দিতে না পারার ফলে বহু মানুষেরই এলআইসি পলিসি মাঝপথে ল্যাপস হয়ে গিয়েছে (LIC Policy)। তার জেরে বিমা সুরক্ষা বন্ধ হয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অসংখ্য পরিবারের। তবে এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি (LIC Policy)।
পলিসি ফের চালু করার জন্য বিশেষ অভিযান শুরু করেছে রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এই বিশেষ প্রচার চলবে। এই সময়সীমার মধ্যে ল্যাপস হয়ে যাওয়া জীবনবিমা তুলনামূলক কম খরচে ফের সক্রিয় করার সুযোগ মিলবে। এলআইসি জানিয়েছে, এই অভিযানে মূল আকর্ষণ হল লেট ফি বা জরিমানার উপর উল্লেখযোগ্য ছাড়। সাধারণ নন-লিঙ্কড জীবনবিমার ক্ষেত্রে জরিমানার উপর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে, যার ঊর্ধ্বসীমা ৫ হাজার টাকা। অর্থাৎ, দীর্ঘদিন প্রিমিয়াম বকেয়া থাকলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হবে না। এই উদ্যোগে বিশেষভাবে সুবিধা পাবেন নিম্নবিত্ত ও প্রান্তিক গ্রাহকরা। মাইক্রো ইন্সিওরেন্স পলিসির ক্ষেত্রে এলআইসি পুরো জরিমানাই মকুব করছে। ফলে কোনও অতিরিক্ত লেট ফি ছাড়াই বন্ধ হয়ে যাওয়া বিমা ফের চালু করা সম্ভব হবে। যাদের প্রিমিয়াম অনাদায়ের কারণে পলিসি বন্ধ হয়েছে, কিন্তু বিমার মেয়াদ এখনও শেষ হয়নি, তারাই এই সুযোগের আওতায় আবেদন করতে পারবেন(LIC Policy)। প্রথম প্রিমিয়াম মিস করার দিন থেকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে আবেদন করা বাধ্যতামূলক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তবে সংস্থা স্পষ্ট জানিয়েছে, জরিমানায় ছাড় থাকলেও মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। বিমার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতেই হবে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, নতুন বিমা কেনার তুলনায় পুরনো ল্যাপস পলিসি পুনরুজ্জীবিত করা অনেক বেশি লাভজনক (LIC Policy)। কারণ পুরনো পলিসিতে প্রিমিয়ামের অঙ্ক তুলনামূলক কম থাকে, বয়স বাড়ার কারণে নতুন করে প্রিমিয়াম বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে না, এবং অনেক ক্ষেত্রে পুরনো পলিসিতে বোনাস ও সুযোগ-সুবিধা বেশি পাওয়া যায়। হঠাৎ অভাব বা সংকটে বিমা চালু রাখা কঠিন হয়ে উঠলেও পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে এই সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দিচ্ছে এলআইসি। নির্ধারিত সময়ের মধ্যেই নিকটবর্তী এলআইসি শাখা বা এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ল্যাপস পলিসি ফের চালু করা যেতে পারে (LIC Policy)।
