নিউজ পোল ব্যুরো: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে চোটের হানা। ইনজুরির কারণে সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে ছিটকে গেছেন তরুণ প্রতিভা তিলক বর্মা (Tilak Varma)। অন্যদিকে, চোটের কারণে পুরো সিরিজ থেকে আগেই বাদ পড়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। বিসিসিআই (BCCI) ইতিমধ্যে দুই ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে। তাঁদের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রেয়স আইয়ার (Shreyash Iyer) ও রবি বিষ্ণোইকে (Ravi Vishnoi)।
আরও পড়ুন:Virat Kohli :বিরাট কোহলির সম্পর্কে ভুল তথ্য দিয়ে সমালোচনার মুখে আইসিসি
হায়দরাবাদের হয়ে বিজয় হজারে ট্রফি খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিলক। পরে অস্ত্রোপচার হয়। তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়। সেই জায়গায় নেওয়া হল শ্রেয়সকে।

ব্যাট ও বল দুই বিভাগেই পারদর্শী সুন্দর ছিটকে যাওয়ায় দলের ভারসাম্য রক্ষায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রবি বিষ্ণোইয়ের অন্তর্ভুক্তি বোলিং বিভাগকে শক্তিশালী করবে। দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য ছিটকে গেলেও নির্বাচকরা অভিজ্ঞতার ওপর জোর দিয়েছেন। শ্রেয়স আইয়ারকে দলে ফেরানো হয়েছে মূলত তাঁর সাম্প্রতিক ভালো ফর্মের কথা মাথায় রেখে। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে বিষ্ণোইয়ের টি-টোয়েন্টি পরিসংখ্যান অত্যন্ত উজ্জ্বল, যা ভারতের স্পিন আক্রমণকে বৈচিত্র্য দেবে।

শ্রেয়স শেষ বার ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দু’বছরেরও বেশি আগে। এর পর আইপিএলে ভাল খেলা সত্ত্বেও তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়নি। জায়গা পাননি ২০২৪ এবং ২০২৬ বিশ্বকাপের দলেও। দীর্ঘ দিন টি-টোয়েন্টিও খেলেননি তিনি। গত বছরের আইপিএল ফাইনালই তাঁর খেলা শেষ টি-টোয়েন্টি ম্যাচ। পঞ্জাবকে ফাইনালে তুললেও ফাইনালে বেঙ্গালুরুর কাছে হেরে যায় দল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এ দিকে, বিশ্নোই শেষ বার ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৫-এর ফেব্রুয়ারিতে। তার পর থেকে অজ্ঞাত কারণে আর তাঁকে দলে নেননি নির্বাচকেরা। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভাল খেললেও বার বার নির্বাচকদের নজর এড়িয়ে গিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই কঠিন সিরিজের আগে এই পরিবর্তনগুলো ভারতীয় দলের পরিকল্পনায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
