Weather Update : সরস্বতী পুজোর আগে আবহাওয়ায় বদল, বাড়ছে তাপমাত্রা—সকাল ও রাতে বজায় থাকবে শীতের আমেজ

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: চলতি সপ্তাহেই সরস্বতী পুজো (Saraswati Puja Weather Update)। তার আগেই বাংলার আবহাওয়ায় চোখে পড়ার মতো পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। শীত পুরোপুরি বিদায় নেয়নি, তবে কনকনে ঠান্ডার দাপটও আর নেই (Weather Update)। পারদ ধীরে ধীরে উর্ধ্বমুখী হলেও সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)।আবহবিদদের মতে, বর্তমানে দিনের শুরুতে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। বিকেল গড়ালেই আবার আবহাওয়ার বদল ঘটছে, সন্ধ্যা ও রাতে শীতের প্রভাব বাড়ছে (Weather Update)। তবে আগের মতো হাড় কাঁপানো ঠান্ডা আর নেই। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—সরস্বতী পুজোর দিনগুলোয় আবহাওয়া কেমন থাকবে? (Saraswati Puja Weather Updates)

আরও পড়ুন : Suryo Sarkar : মাত্র ৩ বছরেই সোশ্যাল মিডিয়ার তারকা! শিলিগুড়ির খুদে সূর্যের সুরে মাতোয়ারা নেটদুনিয়া

এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস। তার কথায়, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে আর ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই (Weather Update)। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে সকালের দিকে হালকা শিশির ও কুয়াশার সম্ভাবনা থাকলেও দৃশ্যমানতা নিয়ে বড় কোনও সমস্যা হওয়ার আশঙ্কা নেই। আবহাওয়া দফতর (IMD) জানাচ্ছে, সোমবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আগামী তিন দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবার পর্যন্ত এই উর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে। এরপর পরবর্তী তিন থেকে চার দিন আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের আবহাওয়াতেও একই ছবি। পাহাড়ি এলাকা বাদ দিলে সমতলে রাতের তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনভর আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে (North Bengal Weather Update)। কলকাতার ক্ষেত্রে উত্তুরে হাওয়ার দাপট অনেকটাই কমেছে। ফলে দিনের তাপমাত্রা সামান্য বাড়ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যদিও পারদ বাড়ছে, তবুও ভোর ও রাতের দিকে শীতের আমেজ টের পাবেন শহরবাসী। সব মিলিয়ে বলা যায়, সরস্বতী পুজোর সময় আবহাওয়া থাকবে মনোরম। কড়া শীত বা ঘন কুয়াশার ভোগান্তি ছাড়াই পুজো উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ (Weather Update)।