নিউজ পোল ব্যুরো: ডিজিটাল দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন ফাঁদ পেতে বসে রয়েছে হ্যাকাররা। কখন, কীভাবে কে বিপদে পড়বেন—তা আগাম বলা কার্যত অসম্ভব। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে প্রতারণার ঝুঁকি ক্রমশ বাড়ছে (WhatsApp Security) । কখনও এক্সক্লুসিভ অফার, কখনও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বা লটারি জেতার লোভ দেখিয়ে সাধারণ ইউজারদের ফাঁদে ফেলছে সাইবার অপরাধীরা। এই পরিস্থিতিতে ইউজারদের সুরক্ষা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিতে চলেছে হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই একটি নতুন সিকিউরিটি (WhatsApp Security) ফিচার চালু করতে চলেছে, যার নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ (Strict Account Settings)। এটি মূলত একটি ওয়ান-ক্লিক সিকিউরিটি অপশন। অর্থাৎ, একবার এই অপশনটি অন করলেই একসঙ্গে একাধিক নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে। এর ফলে ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষা আরও শক্তপোক্ত হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা (WhatsApp Security) ।
এই নতুন সেটিংস চালু হলে প্রথমেই অ্যাক্টিভ হবে টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification)। ফলে কেউ অননুমোদিতভাবে অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে তা অনেকটাই কঠিন হয়ে পড়বে। পাশাপাশি চালু থাকবে সিকিউরিটি নোটিফিকেশন (WhatsApp Security) । কোনও পরিচিত কন্ট্যাক্টের এনক্রিপশন কোডে পরিবর্তন হলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন ইউজার। এতে সন্দেহজনক কার্যকলাপ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। নতুন ফিচারের আরেকটি বড় দিক হল প্রাইভেসি নিয়ন্ত্রণ। লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি এবং প্রোফাইল লিঙ্ক শুধুমাত্র পরিচিত কন্ট্যাক্টদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অচেনা বা অজানা নম্বর থেকে পাঠানো কোনও ছবি, ভিডিও বা অডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। এমনকি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে সেটি সঙ্গে সঙ্গে সাইলেন্ট হয়ে যাবে, যাতে ইউজার অযথা বিরক্ত না হন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার বিশ্বব্যাপী চালু করা হবে (WhatsApp Security) । বিশেষ করে সাংবাদিক, সমাজকর্মী, জনপ্রতিনিধি কিংবা যারা সাইবার অপরাধীদের টার্গেট হওয়ার ঝুঁকিতে থাকেন, তাদের জন্য এই সিকিউরিটি সেটিংস অত্যন্ত উপকারী হবে বলে মনে করা হচ্ছে। তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক—ইউজার চাইলে তবেই ফিচারটি চালু করতে পারবেন। সম্প্রতি মেটার ডেটা প্রাইভেসি নিয়ে নানা বিতর্কের মাঝেই হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের।
