নিউজ পোল ব্যুরো: প্রায় আঠারো বছরের দীর্ঘ প্রচেষ্টার পর পর্যটন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশে একটি বিস্তৃত বৌদ্ধ পর্যটন সার্কিট (Buddhist Circuit) গড়ে তোলার পরিকল্পনা সামনে এসেছে, যা আধ্যাত্মিক পর্যটনের মানচিত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে । এই প্রকল্পে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাকে কেন্দ্র করে একটি সুবিশাল পর্যটন নেটওয়ার্ক তৈরি হবে। তবে পশ্চিমবঙ্গকেও এই উদ্যোগে অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হয়েছে। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong)এবং ডুয়ার্সকে (Dooars) এই সার্কিটের (Buddhist Circuit) সঙ্গে যুক্ত করার আবেদন জানিয়েছেন রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান তথা পর্যটন উদ্যোক্তা রাজ বসু।
২০২৬ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উত্তর-পূর্ব ভারতকে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা করেন। এতদিন বহু বিদেশি বৌদ্ধ ধর্মাবলম্বী পর্যটক নেপাল ও ভুটানে বেশি ভ্রমণ করতেন (Buddhist Circuit)। পর্যাপ্ত প্রচার ও উন্নত পরিকাঠামোর অভাবে ভারতের বহু ঐতিহাসিক বৌদ্ধ অঞ্চল পর্যটন মানচিত্রে যথাযথ গুরুত্ব পায়নি। প্রস্তাবিত পরিকল্পনায় প্রায় চার হাজার বৈদ্যুতিক বাস চালুর কথাও রয়েছে, যা পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহ দেবে। বিশেষজ্ঞদের মতে, বিহার ছাড়াও সিকিম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৌদ্ধ ঐতিহ্যের বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে (Buddhist Circuit)। ইতিহাসের এক সময়ে বহু বৌদ্ধ ভিক্ষু ও তান্ত্রিক করতোয়া নদী সংলগ্ন অঞ্চল এবং বর্তমান ডুয়ার্সের জঙ্গলাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন বলেও গবেষণায় উঠে এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পর্যটন মহলের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনই আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে। আধ্যাত্মিক পর্যটনের নতুন দিগন্ত খুলে যেতে পারে দেশের জন্য।
